যে দেশের লিগ, সেই দেশেরই কর্তৃত্ব-আইসিসি বা বিসিবির কিছু করার নেই
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এই অনিশ্চয়তার সূত্রপাত চলতি মাসের শুরুতে তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘটনায়। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব বলেন, মোস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া একজন খেলোয়াড় হিসেবে অত্যন্ত হতাশাজনক। তার ভাষায়, “এরকম একটা বড় নিলামের পর খেলতে না পারা অবশ্যই দুঃখজনক। একজন খেলোয়াড়ের জন্য এটা মানসিকভাবে খুব কঠিন।”
উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে উগ্রবাদী হুমকির প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশে শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।
এই সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কিছু করার ছিল না বলে মন্তব্য করেন সাকিব। তিনি বলেন, “যে দেশে টুর্নামেন্ট হয়, সেখানকার নিয়মই চূড়ান্ত। তারা চাইলে যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। এখানে মুস্তাফিজের যেমন কিছু করার নেই, তেমনি বিসিবি বা আইসিসিরও কোনো ভূমিকা রাখার সুযোগ ছিল না।”
বিপিএলের উদাহরণ টেনে সাকিব আরও বলেন, “চুক্তির মধ্যেই সাধারণত এমন শর্ত থাকে যে বোর্ড প্রয়োজনে নিয়ম পরিবর্তন করতে পারে। আমি যতদূর জানি, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। সেখান থেকে দেখলে মুস্তাফিজ পুরোপুরি অসহায় অবস্থায় পড়েছে।”
তবে বিষয়টি আরও ভালোভাবে সামলানো যেত বলে মনে করেন সাকিব। তার মতে, “এটা যেহেতু একটি ডমেস্টিক টুর্নামেন্ট, অন্য কারও হস্তক্ষেপের সুযোগ নেই-এটা একদিক। কিন্তু দ্বিতীয় দিক হলো, বিষয়টি আরও ভালোভাবে হ্যান্ডেল করা যেত। কেন সেটা করা হয়নি, সেটা বিসিসিআই বা সংশ্লিষ্ট পক্ষই ভালো বলতে পারবে। সব মিলিয়ে মুস্তাফিজের জন্য ব্যাপারটা খুবই হতাশাজনক।”
মোস্তাফিজকে ঘিরে এই পরিস্থিতি বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে আসন্ন বৈশ্বিক আসর সামনে রেখে একজন অভিজ্ঞ পেসারের এমন পরিস্থিতি জাতীয় দলের প্রস্তুতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই
১ দিন আগে
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...
১ দিন আগে
আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশেরও জায়গা নিশ্চিত
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ওয়ানডে সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে তারা। আফগানিস্তানের জয়েই বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে বাংলাদেশের অবস্থানও নিশ্চিত হয়ে গেছে।আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জয় পাওয়ার মাধ্যমে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনকারী...
২ দিন আগে
নাহিদকে মিস করবে বাংলাদেশ, বলছেন তাসকিন
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নাহিদ রানা ও শরিফুল ইসলামের অনুপস্থিতি বাংলাদেশের পেস আক্রমণে বড় ঘাটতি তৈরি করেছে বলে মনে করেন তাসকিন আহমেদ। বিশেষ করে নাহিদ রানার গতি ও বাউন্স অস্ট্রেলিয়ার কন্ডিশনে কাজে আসত বলে মন্তব্য করেছেন তিনি।দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ডারউইনে অবস্থান করছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর...
২ দিন আগে
