ট্রাইব্যুনালে জবানবন্দি: ‘জিয়াউল আমার নির্দেশ অমান্য করতেন’-ইকবাল করিম ভূঁইয়া
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, তিনি সেনাপ্রধান থাকাকালে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান তার নির্দেশ অমান্য করতেন। তবে জিয়াউলের বিষয়ে তদন্ত করতে তিনি গোয়েন্দা পরিদপ্তরের কাউকে বলেননি বলেও জানিয়েছেন।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউলের আইনজীবী অ্যাডভোকেট আবুল হাসানের জেরায় তিনি এসব কথা বলেন। শতাধিক মানুষকে গুম ও খুনের অভিযোগে দায়ের করা মামলায় জিয়াউলের বিরুদ্ধে জবানবন্দি দেন সাবেক এই সেনাপ্রধান।
নির্দেশ অমান্যের অভিযোগ
জেরার একপর্যায়ে আইনজীবী জানতে চান, সেনাপ্রধান হিসেবে জিয়াউল তার কোনো আদেশ অমান্য করেননি-এ বক্তব্য সঠিক কি না। জবাবে ইকবাল করিম ভূঁইয়া বলেন, ‘এই কথা সত্য নয়।’
তিনি আরও জানান, দুই সেনা কর্মকর্তার অপকর্ম সংক্রান্ত গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর তাদের সেনাবাহিনীতে ফেরত চেয়েছিলেন। কিন্তু তখন র্যাবের এডিজি (অপস) হিসেবে দায়িত্ব পালনকারী জিয়াউল তাদের ফেরত দেননি। এ ঘটনার পর তিনি জিয়াউলকে সেনানিবাসে ‘পারসন নন গ্রাটা (পিএনজি)’ ঘোষণা করেন।
নীতি, দুর্নীতি ও তদন্ত প্রসঙ্গ
জেরায় মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিকীর ২০১২-২০১৫ সময়কালের নীতিনির্ধারণী সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে ইকবাল করিম বলেন, তার এখন মনে নেই।
সেনাপ্রধান থাকাকালে কেনাকাটা সংক্রান্ত কোনো দুর্নীতির অভিযোগে তদন্ত হয়েছিল কি না-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত করা হয়নি। আইনজীবী দাবি করেন, তিনি নিজেই ওই কেনাকাটায় জড়িত ছিলেন বলেই তদন্ত হয়নি। এ অভিযোগ অস্বীকার করে ইকবাল করিম বলেন, ‘এই কথা সত্য নয়।’
সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের সদস্যদের নাম মনে আছে কি না-এ প্রশ্নে তিনি জানান, মনে নেই। কর্মকর্তাদের অবৈধ অর্থের উৎস শনাক্ত করে কোনো আইনানুগ ব্যবস্থা নিয়েছেন কি না-জবাবে বলেন, ‘করিনি, কারণ তা আমার এখতিয়ারের বাইরে।’
ক্রসফায়ার, ডিজিএফআই ও অন্যান্য প্রশ্ন
কর্নেল মুজিবকে ক্রসফায়ার বন্ধে কোনো লিখিত নির্দেশ দেওয়া হয়েছিল কি না জানতে চাইলে সাবেক সেনাপ্রধান বলেন, তিনি মৌখিক আদেশ দিয়েছিলেন।
ডিজিএফআইয়ের সেলে রাজবন্দিদের রাখা হতো কি না-এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি সেল পরিদর্শন করেননি। ‘আমি ডিজিএফআই কার্যালয়ে দুদিন গিয়েছিলাম, তবে অফিসের ভেতরের বাইরে যাইনি,’ বলেন তিনি।
র্যাবে কর্মরত দুই সেনা কর্মকর্তা ‘কিলিং মিশন’-এ যেতে অস্বীকৃতি জানিয়ে ঢাকার সেনানিবাসে ফিরে এমপিও চেকপোস্টে রিপোর্ট করেছিলেন-এমন কোনো ঘটনার কথা মনে আছে কি না জানতে চাইলে তিনি বলেন, মনে নেই। তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হয়েছে কি না তাও তিনি জানেন না।
সবশেষে আইনজীবী অভিযোগ করেন, জবানবন্দির মাধ্যমে তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জবাবে ইকবাল করিম ভূঁইয়া বলেন, ‘এই কথা সত্য নয়।’
মামলার শুনানি অব্যাহত রয়েছে।
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...
১ দিন আগে
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।
১ দিন আগে
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
২ দিন আগে
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...
২ দিন আগে
