টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত–নিউজিল্যান্ড মুখোমুখি আজ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ক্রিকেটের পরাশক্তিগুলোর তালিকায় নিউজিল্যান্ডের নাম সামনের দিকেই থাকে। তাসমান সাগরপাড়ের দেশটির জাতীয় খেলা রাগবি হলেও ক্রিকেটে যুগে যুগে অনেক তারকা ও কিংবদন্তির জন্ম দিয়েছে কিউইরা। রিচার্ড হ্যাডলি, মার্টিন ক্রো, স্টিফেন ফ্লেমিং, রস টেলর কিংবা ব্রেন্ডন ম্যাককালামের মতো তারকারা ব্ল্যাক ক্যাপসদের ইতিহাসে অমর হয়ে আছেন। তবে একটি জায়গায় এসে যেন থেমে গেছে সেই গৌরব-নিউজিল্যান্ডের শোকেসে নেই কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি।
সেই আক্ষেপ ঘোচানোর আরেকটি সুযোগ এসেছে এবার। মিচেল স্যান্টনারের নেতৃত্বে নিউজিল্যান্ড উঠে এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত, যাদের দখলে রয়েছে এই ফরম্যাটের দুটি বিশ্বকাপ শিরোপা।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত প্রথম শিরোপা জেতে ২০০৭ সালে। দ্বিতীয়টি আসে ২০২৪ সালে। এবারের আসরেও তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ঘরের মাঠে খেলার সুবিধাও রয়েছে তাদের। পরিচিত কন্ডিশন, দর্শকদের সমর্থন-সব মিলিয়ে কিছু বাড়তি সুবিধা স্বাগতিকদের পক্ষে থাকলেও প্রত্যাশার চাপও কম নয়। প্রায় ১৫০ কোটি মানুষের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে সূর্যকুমার যাদবের দল।
অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের আগের একমাত্র উপস্থিতি ছিল ২০২১ সালে, যেখানে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল কেন উইলিয়ামসনের দলের। এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ এসেছে কিউইদের সামনে।
ভারতের শক্তির জায়গায় রয়েছেন সাঞ্জু স্যামসন ও জাসপ্রিত বুমরাহ। তবে ওপেনার অভিষেক শর্মার ধারাবাহিক ব্যর্থতা এবং স্পিনার বরুণ চক্রবর্তীর অফফর্ম কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের জন্য।
অন্যদিকে নিউজিল্যান্ড শিবিরে আছেন ফর্মে থাকা বেশ কয়েকজন ব্যাটার। ওপেনার টিম সাইফার্ট ইতোমধ্যে তিনটি ফিফটি করেছেন এই টুর্নামেন্টে। সেমিফাইনালে সেঞ্চুরি করা ফিন অ্যালেন এবং গ্লেন ফিলিপসও ব্যাট হাতে ভয়ংকর হয়ে উঠতে পারেন। বোলিং বিভাগেও রয়েছে ভারসাম্য।
পরিসংখ্যানও ফাইনালকে আরও রোমাঞ্চকর করে তুলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড, আর প্রতিবারই জিতেছে কিউইরা। আইসিসি ইভেন্টের দুইটি ফাইনালেও ভারতের বিপক্ষে জয় পেয়েছে নিউজিল্যান্ড-২০০০ সালের নকআউট ট্রফি (বর্তমান চ্যাম্পিয়ন্স ট্রফি) এবং ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে।
সব মিলিয়ে পরিসংখ্যান, কন্ডিশন ও পারফরম্যান্সের দোলাচলে আজকের ফাইনাল হতে যাচ্ছে দারুণ এক লড়াই। চার ঘণ্টার রুদ্ধশ্বাস ক্রিকেট শেষে জানা যাবে-ভারত কি তৃতীয় শিরোপা জিতবে, নাকি প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উঠবে নিউজিল্যান্ডের হাতে।
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই
১ দিন আগে
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...
১ দিন আগে
আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশেরও জায়গা নিশ্চিত
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ওয়ানডে সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে তারা। আফগানিস্তানের জয়েই বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে বাংলাদেশের অবস্থানও নিশ্চিত হয়ে গেছে।আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জয় পাওয়ার মাধ্যমে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনকারী...
২ দিন আগে
নাহিদকে মিস করবে বাংলাদেশ, বলছেন তাসকিন
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নাহিদ রানা ও শরিফুল ইসলামের অনুপস্থিতি বাংলাদেশের পেস আক্রমণে বড় ঘাটতি তৈরি করেছে বলে মনে করেন তাসকিন আহমেদ। বিশেষ করে নাহিদ রানার গতি ও বাউন্স অস্ট্রেলিয়ার কন্ডিশনে কাজে আসত বলে মন্তব্য করেছেন তিনি।দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ডারউইনে অবস্থান করছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর...
২ দিন আগে
