জাতীয়

সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে আহত শ্রমিকদের দেখতে চমেক হাসপাতালে অর্থমন্ত্রী আমির খসরু

অনলাইন ডেস্ক

১ দিন আগে


সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে আহত শ্রমিকদের দেখতে চমেক হাসপাতালে অর্থমন্ত্রী আমির খসরু

ছবি: সংগৃহীত


চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় অসুস্থ শ্রমিকদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি চমেক হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন শ্রমিকদের খোঁজখবর নেন। এ সময় অসুস্থদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন।

এ ছাড়া দুর্ঘটনায় নিহতদের স্বজনদের সান্ত্বনা দিতে এবং অসুস্থ শ্রমিকদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসক জানান, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন এ অর্থ দেবে।

এর আগে শুক্রবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের একটি জাহাজভাঙা ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এতে অন্তত আট শ্রমিক নিহত হন। বিষাক্ত গ্যাসে অসুস্থ আরও কয়েকজন শ্রমিককে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকালে ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজ কাটার কাজ চলছিল। এ সময় জাহাজের একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস বের হতে শুরু করে। এতে ঘটনাস্থলেই কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজনের মৃত্যু হয়।


গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষের ভোগান্তির জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দুস্থদের মধ্যে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা...

১ মিনিট আগে


গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধীদের পরিকল্পনা চান তারেক রহমান
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধীদের পরিকল্পনা চান তারেক রহমান

গ্যাস ও বিদ্যুতের সংকট দ্রুত সমাধানে বিরোধী দলের কাছে কার্যকর পরিকল্পনা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ছয় মাসের মধ্যে সংকট সমাধানের কোনো বাস্তবসম্মত পরিকল্পনা থাকলে তা সরকারকে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও অসহায়

৫১ মিনিট আগে


‘৩১ দফা দেয় বিএনপি, ৩২ দফা পর্যন্ত পূরণ করে’: স্বরাষ্ট্রমন্ত্রী
‘৩১ দফা দেয় বিএনপি, ৩২ দফা পর্যন্ত পূরণ করে’: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করে এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিও পূরণ করে।শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, বাস্তবায়ন করে। ৩১ দফা দেয়, ৩২ দফা

১ ঘন্টা আগে


বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন ৪ নেতা
বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চারজন নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং নীতিনির্ধারণী কার্যক্রম আরও শক্তিশালী করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্থায়ী কমিটির নতুন সদস্যরা হলেন-অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom