জাতীয়

শপথ নিলেন বিএনপির এমপিরা, বিকেলে মন্ত্রিসভার শপথ

৮ মাস আগে


শপথ নিলেন বিএনপির এমপিরা, বিকেলে মন্ত্রিসভার শপথ

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সদস্যদের শপথবাক্য পাঠ করান।

তবে বিএনপি থেকে নির্বাচিত সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে ভূমিধস বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

প্রায় দুই দশক পর ষষ্ঠবারের মতো রাষ্ট্রক্ষমতায় যাচ্ছে বিএনপি। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলটি দুই-তৃতীয়াংশ আসনে জয় লাভ করে সরকার গঠনের পথে এগিয়েছে। ২০০৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব শেষ করার প্রায় ২০ বছর পর দলের চেয়ারপারসন খালেদা জিয়া-র পরবর্তী প্রজন্ম থেকে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন। এর আগে ২০০১ সালের নির্বাচনে বিএনপির বিজয়ের ক্ষেত্রেও তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়।

সদ্য অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির ২০৯ জন প্রার্থী নির্বাচিত হন। এর মধ্যে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত তারেক রহমান পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম-২-এর জয়ী সারোয়ার আলমগীর ও চট্টগ্রাম-৪-এর আসলাম চৌধুরীর ঋণখেলাপি সংক্রান্ত বিষয় আদালতে বিচারাধীন থাকায় এ দুই আসনের গেজেট প্রকাশ স্থগিত রয়েছে।

বিএনপির সংসদীয় দলের বৈঠকে জোটের শরিক তিন এমপি-আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি এবং নুরুল হক নুর-কে আমন্ত্রণ জানানো হতে পারে। তাদের মধ্যে কয়েকজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে আলোচনা রয়েছে।

সংসদীয় দলের বৈঠকে নেতা নির্বাচনের পাশাপাশি উপনেতা (মন্ত্রী মর্যাদার), চিফ হুইপ ও ছয়জন হুইপ নির্বাচনের কথা রয়েছে। উপনেতা হিসেবে সালাহউদ্দিন আহমেদের নাম আলোচনায় রয়েছে।

অন্যদিকে, বিরোধী দলের আসনে বসতে যাওয়া জামায়াত জোট তাদের সংসদীয় দলের বৈঠকে বিরোধীদলীয় নেতা, উপনেতা, চিফ হুইপ ও হুইপ নির্বাচন করবে। বিরোধীদলীয় নেতা মন্ত্রীর মর্যাদা ভোগ করেন।

 


ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী

বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...

১ দিন আগে


শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।

১ দিন আগে


অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

২ দিন আগে


ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ

মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom