রাজনীতি

শিক্ষার্থীদের নিয়ে সংসদ ভবন ঘুরে দেখালেন এমপি শফিকুল ইসলাম মাসুদ

অনলাইন ডেস্ক

১ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংসদ ভবন ঘুরে দেখিয়েছেন। বুধবার তিনি নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে এমপি মাসুদ লেখেন, “আলহামদুলিল্লাহ-আমার প্রিয় বাউফলের প্রিয় শিক্ষার্থীদের তাদের প্রিয় সংসদে নিয়ে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ধন্য শিক্ষার্থীরা, ধন্য আমাদের বাউফল।”

তিনি আরও বলেন, “আমার প্রিয় বাউফলবাসীকে সম্মানিত ও মর্যাদাবান করার এই উদ্যোগ যে কোনো মূল্যে আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।”

এই উদ্যোগকে তিনি শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন। সংসদ ভবন পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা পেয়েছে বলেও তিনি জানান।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom