কৃষি ও প্রকৃতি

শহর সবুজায়নের কাজে সবরকম সহযোগিতা করবে: ডিএনসিসি

নগর প্রতিনিধি

১০ মাস আগে


শহর সবুজায়নের কাজে সবরকম সহযোগিতা করবে: ডিএনসিসি

ঢাকা শহরের যেকোনো স্থানে ব্যক্তি বা প্রতিষ্ঠান সবুজায়নের উদ্যোগ নিলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

আজ বনানীতে "জুলাই পুনর্জাগরণ" ও "তারুণ্যের উৎসব–২০২৫" উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক জানান, ঢাকাকে জলবায়ু সহনশীল শহরে পরিণত করতে ইতোমধ্যে মাঠ, পার্ক ও জলাভূমি সংরক্ষণের কাজ শুরু হয়েছে। হাজিপাড়ায় প্রায় ৫ একর মাঠ ও জলাভূমি রক্ষায় কার্যক্রম চলছে এবং ড্যাপের মানচিত্র অনুযায়ী জলকেন্দ্রিক পার্ক ও মাঠ রক্ষায় সচেতনতামূলক বোর্ড স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, “ছাদ বাগান সম্প্রসারণে আমরা ছাদ বাগান ব্যবস্থাপনা বিষয়ে একটি বুকলেট প্রকাশ করেছি এবং নগরবাসীকে এ বিষয়ে আরও উৎসাহিত করার পরিকল্পনা নিচ্ছি।”

আইডিএলসি ফাইন্যান্স পিএলসি’র সহায়তায় বনানী ২০/কে নম্বর রোডের লেকপাড়ের ৫৫ কদমতলা আড্ডা পার্কে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে গ্রিন সেভারস, বনানী সোসাইটি, কদমতলা সংগঠন ও অন্যান্য পরিবেশবাদী ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক আরো জানান, ঢাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে চলতি বর্ষায় ৫ লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বনানী লেকপাড়ের এই কার্যক্রম সেই লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

কর্মসূচিতে ৫০০টি দেশীয় বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়—এর মধ্যে হিজল ৫৫টি, লেবু ৪৫টি, রজনীগন্ধা ৩০টি, বেলী ৩০টি, গন্ধরাজ ৩৫টি, জবা ৪০টি, আমলকী ৪৫টি, বেল ১০টি, জুঁই ৩০টি, বহেরা ৪০টি, হরতকি ৫টি, চম্পা ৫টি, আগার ৫টি, গোলাপ জাম ৫০টি, আঁশফল ৩৫টি এবং আলু বোখারা ৪০টি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিএলসি’র গ্রুপ চিফ ফাইনান্সিয়াল অফিসার মাসুদ করিম মজুমদার, সিএসআর লিড ফারহানা শারমিন, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া দিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, গ্রিন সেভারসের প্রধান নির্বাহী আহসান রনি, ফটোগ্রাফার মাহমুদুর রহমানসহ সংশ্লিষ্ট সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আজকের সবুজায়ন কার্যক্রম জীববৈচিত্র্য সংরক্ষণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।


হাওরাঞ্চলে ধানের ন্যায্যমূল্য না পেয়ে কৃষকদের ক্ষোভ
হাওরাঞ্চলে ধানের ন্যায্যমূল্য না পেয়ে কৃষকদের ক্ষোভ

সরকার ২০২৫-২৬ অর্থবছরে প্রতি মণ ধানের দাম ১ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করলেও সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকরা তার অর্ধেক দামও পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বর্তমানে মধ্যনগরসহ বিভিন্ন এলাকায় কাঁচা ধান বিক্রি হচ্ছে মাত্র ৬৫০ থেকে ৭০০ টাকা মণ দরে, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম।স্থানীয় কৃষকদের অভিযোগ, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার...

২ মাস আগে


ডিজেল ও সার সংকটে কৃষি খাতে উদ্বেগ, উৎপাদন ব্যয় ও সেচ ব্যবস্থায় বিপর্যয়
ডিজেল ও সার সংকটে কৃষি খাতে উদ্বেগ, উৎপাদন ব্যয় ও সেচ ব্যবস্থায় বিপর্যয়

দেশে চলতি সময়ে ডিজেল ও সার সংকট তীব্র আকার ধারণ করেছে। কৃষকদের অভিযোগ, প্রয়োজনীয় জ্বালানি ও সার চড়া দামে কিনতে বাধ্য হওয়ায় উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। একই সঙ্গে ভরা মৌসুমে বিদ্যুতের লোডশেডিং ও ডিজেল সংকটে সেচ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে কৃষি উৎপাদন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।বাজারে কৃত্রিম সংকট...

২ মাস আগে


ঢাকায় ঘন্টায় ৫০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস
ঢাকায় ঘন্টায় ৫০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের বিভিন্ন সময়ে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানায়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে

৩ মাস আগে


বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় উদ্যোগ: দক্ষিণ এশিয়ায় নতুন আঞ্চলিক ব্লকের সম্ভাবনা
বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় উদ্যোগ: দক্ষিণ এশিয়ায় নতুন আঞ্চলিক ব্লকের সম্ভাবনা

সম্প্রতি বাংলাদেশ, চীন ও পাকিস্তান একটি ত্রিপক্ষীয় আঞ্চলিক উদ্যোগ শুরু করেছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসলামাবাদ কংক্লেভ ফোরামে বলেছেন, এই উদ্যোগে ‘একজন জিতলে, অন্যজন হারবে’ নীতির পরিবর্তে সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, আঞ্চলিক অগ্রাধিকার কোনো দেশের একনিষ্ঠ মনোভাবের কাছে জিম্মি হওয়া উচিত নয় এবং তিনি স্পষ্টভাবে ভারতের...

৬ মাস আগে

Dr.Mahfuzul Alom