খেলাধুলা

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড সরানোর দাবি ‘ভিত্তিহীন’: বিসিবি

স্পোর্টস ডেস্ক

১ মাস আগে


শহীদ আবু সাঈদ স্ট্যান্ড সরানোর দাবি ‘ভিত্তিহীন’: বিসিবি

ছবি: সংগৃহীত


মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের নামে করা ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’ সরিয়ে ফেলার দাবি ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, স্ট্যান্ডটির নাম পরিবর্তন বা বাদ দেওয়ার বিষয়ে বর্তমান বোর্ড কোনো সিদ্ধান্ত নেয়নি। দেশের অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর স্ট্যান্ডের নাম পরিবর্তনের বিষয়েও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিসিবি আরও জানায়, আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে স্ট্যান্ডগুলোর নাম স্পষ্টভাবে প্রদর্শন ও ব্যবহার করা হয়। চলতি বছরের শুরুতে বর্তমান বোর্ড দায়িত্ব নেওয়ার পর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিনটি আন্তর্জাতিক সিরিজেও ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’সহ সব স্ট্যান্ডের নাম দর্শক ও টেলিভিশন সম্প্রচারে দৃশ্যমান ছিল। ম্যাচের টিকিট ও প্রচারণামূলক উপকরণেও নামগুলো উল্লেখ করা হয়েছে।

বোর্ডের ভাষ্য, স্টেডিয়ামের নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় স্ট্যান্ডের নামসংবলিত সাইনবোর্ড সাময়িকভাবে সরিয়ে নেওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়া স্বাভাবিক। এ ধরনের কাজ সাধারণত ম্যাচহীন দিনে করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের ত্যাগ ও অবদানকে স্বীকৃতি দিয়েই বিসিবি স্ট্যান্ডটির নামকরণ করেছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিকে ভুল তথ্য ও বিভ্রান্তিকর বক্তব্য উল্লেখ করে বিসিবি বলেছে, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার অধিকারও সংরক্ষণ করেছে বোর্ড।


রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি

মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...

১০ দিন আগে


হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...

১৩ দিন আগে


শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ

অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...

১৫ দিন আগে


মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে

স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ

১৫ দিন আগে

Dr.Mahfuzul Alom