স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৯১ হাজার টাকা
অনলাইন ডেস্ক
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৮৯ টাকা বৃদ্ধি পেয়ে এখন দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকায়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় এই দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ১ লাখ ৮২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন বিক্রি হবে ১ লাখ ৫৬ হাজার ৪২৬ টাকায়। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৯ হাজার ৭৯৭ টাকা।
তবে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৬৮৩ টাকা এবং ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা বহাল আছে। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা।
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমল, ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা হ্রাস
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। নতুন এ মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।বাজুসের সোমবার সকালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...
১ দিন আগে
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।বৃহস্পতিবার (১৮ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুসের স্ট্যান্ডিং
২ দিন আগে
বিক্রেতা বাড়ায় দরপতন, ইসলামী ব্যাংকের শেয়ারে ভাঙল টানা ঊর্ধ্বমুখী ধারা
ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর প্রথম দুই কার্যদিবস ক্রেতা সংকটে থাকলেও পরে বিক্রেতা সংকটে পড়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শেয়ার। ফলে টানা তিন কার্যদিবস শেয়ারটির দাম সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে এবং লেনদেন হল্টেড হয়।তবে মঙ্গলবার (১৬ জুন) পরিস্থিতির পরিবর্তন ঘটে। দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও একপর্যায়ে বিক্রেতারা মুনাফা তুলে...
৪ দিন আগে
ইসলামী ব্যাংকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পেশাদার পরিচালনা পর্ষদ গঠনের দাবি
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে জড়ো হন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। পরে তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে স্মারকলিপি জমা দেন।স্মারকলিপি প্রদান শেষে সংবাদ ব্রিফিংয়ে ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র নুরুন্নবী মানিক বলেন, ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান খুরশেদ আলমের বিদায়ের পর প্রশাসক নিয়োগের...
৪ দিন আগে
