বানিজ্য

রমজানে বাজারদর স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


রমজানে বাজারদর স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত


বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। বিশেষ করে রমজান মাসে এ দায়িত্বের গুরুত্ব আরও বেড়ে যায়।

শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন রোজা সামনে রেখে বিশেষ কিছু করার সুযোগ ছিল না। তবে ইতিবাচক দিক হচ্ছে, আমাদের হাতে যে পরিমাণ খাদ্য মজুত রয়েছে, তা বাজারমূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত।”

তিনি জানান, সরকার বাজার তদারকি জোরদার এবং সরবরাহ ব্যবস্থা সচল রাখতে কাজ করছে, যাতে রমজানজুড়ে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে।

সিলেটের উন্নয়নে আইটি ও এআই অগ্রাধিকার

সিলেটের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দীর্ঘ নির্বাচনি প্রচারণা ও ইশতেহারে সিলেটবাসীর জীবনমান উন্নয়নের নানা পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কর্মসংস্থান সৃষ্টি, আইটি-সংশ্লিষ্ট পেশার প্রসার এবং একটি এআই সেন্টার প্রতিষ্ঠা বিশেষভাবে অগ্রাধিকার পাবে।

তিনি বলেন, “আমাদের পার্শ্ববর্তী দেশগুলো বড় বড় ডিজিটাল স্কিম গ্রহণ করেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এআই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে। বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে হলে প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে।”

মন্ত্রী আরও বলেন, আগামী পাঁচ বছরে প্রতিটি দিন কাজে লাগিয়ে বাংলাদেশকে বৈশ্বিক অবস্থানে এগিয়ে নিতে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করবে।

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার উদ্যোগ

সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তিনি বলেন, টেকসই কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। আর বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক জটিলতা ও লাল ফিতার দৌরাত্ম্য কমানো, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতসহ সামগ্রিক সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সিলেটে প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তা প্রয়োজন। সরকার এ বিষয়ে কাজ করছে এবং খুব শিগগিরই এর বাস্তবায়ন দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


সেপ্টেম্বরে কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৫৮৫ টাকা
সেপ্টেম্বরে কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৫৮৫ টাকা

গ্যাসের সংকটের মধ্যেই সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।বুধবার (২ সেপ্টেম্বর) নতুন...

৫৯ মিনিট আগে


লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ২০৪ টাকায়। এর আগে দাম ছিল ১৯৯ টাকা।বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর নতুন দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজার

২ ঘন্টা আগে


সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে টাকা তুলতে আবেদন ১৮ হাজার আমানতকারীর
সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে টাকা তুলতে আবেদন ১৮ হাজার আমানতকারীর

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই প্রায় ১৮ হাজার আমানতকারী টাকা উত্তোলনের জন্য আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে মোট ১ হাজার ৩০০ কোটি টাকা উত্তোলনের আবেদন করা হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।এর মধ্যে এককালীন পুরো আমানতের অর্থ উত্তোলনের জন্য আবেদন করেছেন ২ হাজার ৩৬৭...

৫ ঘন্টা আগে


৭ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা
৭ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা

পাঁচটি সংকটগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি ব্যক্তিগত হিসাবধারীদের জন্য স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। গ্রাহকেরা এখন আমানতের মূল টাকা উত্তোলনের জন্য আবেদন করতে পারবেন।মঙ্গলবার থেকে ব্যাংকটির শাখা ও উপশাখাগুলোতে আমানত উত্তোলনের আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের অর্থ পরিশোধ শুরু করার কথা

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom