রোনালদোর বিয়ের গুঞ্জনে ক্যাথেড্রালের সামনে শত শত মানুষ, শেষে জানা গেল অন্য কাহিনি
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের বিয়ের গুঞ্জনে পর্তুগালের মাদেইরার ফুনশাল ক্যাথেড্রালের সামনে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। তবে শেষ পর্যন্ত সেখানে রোনালদো-জর্জিনার বিয়ে হয়নি; বিয়ে করেছেন নিকোল ও ফাবিও নামের এক দম্পতি।
শনিবার (৮ আগস্ট) স্থানীয় সময় বিকেলে রোনালদোর এক ঝলক দেখার আশায় ক্যাথেড্রালের বাইরে ভিড় করেন কৌতূহলী মানুষ। ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যমে রোনালদো ও জর্জিনার বিয়ের তারিখ ও স্থান নিয়ে খবর প্রকাশের পরই এই ভিড় জমে।
বিয়ের সময় নিকোল ক্যাথেড্রালে প্রবেশ করলে ভিড়ের মানুষের ভুল ভাঙে। পরে ফুনশাল ক্যাথেড্রাল কর্তৃপক্ষও সামাজিক যোগাযোগমাধ্যমে নিকোল ও ফাবিওকে অভিনন্দন জানিয়ে বিষয়টি নিশ্চিত করে।
ক্যাথেড্রাল কর্তৃপক্ষ জানায়, রোনালদোকে ঘিরে ছড়িয়ে পড়া গুঞ্জনের কারণে বাইরে বিপুলসংখ্যক সাংবাদিক ও পর্যটকের ভিড় হয়েছিল। এত মানুষের উপস্থিতির কারণে কনের জন্য গির্জায় প্রবেশ করাও কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতি আগে কখনো দেখেনি বলেও জানায় ক্যাথেড্রাল কর্তৃপক্ষ।
রোনালদো ও জর্জিনার বিয়ের গুঞ্জনের সূত্র ছিল ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এর একটি প্রতিবেদন। সেখানে শনিবার মাদেইরায় তাদের বিয়ে হওয়ার কথা জানানো হয়েছিল। এমনকি বিয়ের সময়, ফুনশালের স্যাভয় প্যালেসে অনুষ্ঠান এবং সম্ভাব্য অতিথিদের তালিকা নিয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। পরে আরও কয়েকটি গণমাধ্যমেও খবরটি প্রকাশিত হয়।
তবে শেষ পর্যন্ত এসব তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে রোনালদোও মজা করেছেন। মাদেইরার একটি সংবাদমাধ্যমের ইনস্টাগ্রাম পোস্টে ক্যাথেড্রালের বাইরে মানুষের ভিড়ের ছবি দেখে হাসির ইমোজি দেন আল নাসর তারকা।
এসএসসিতে জিপিএ ৪ পেলেন অভিনেত্রী ইসরাত অতিথি
ছোটপর্দার পরিচিত অভিনেত্রী ইসরাত অতিথি অভিনয়ের পাশাপাশি শিক্ষাজীবনেও সাফল্যের দেখা পেয়েছেন। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নিয়ে তিনি জিপিএ ৪ পেয়েছেন।‘এটা আমাদের গল্প’ ধারাবাহিক নাটকে ফারহানা চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরে আসেন ইসরাত অতিথি। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন তিনি।সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের
২ ঘন্টা আগে
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।সিআইডি সূত্রে জানা গেছে, সালমান শাহ হত্যা মামলার চার নম্বর আসামি আশরাফুল হক...
১ দিন আগে
ইয়াসিন বুনুকে নিয়ে মুখ খুললেন নোরা, প্রেমের গুঞ্জনে নতুন মাত্রা
দীর্ঘদিন ধরেই মরক্কোর জাতীয় ফুটবল দলের তারকা গোলরক্ষক ইয়াসিন বুনু ও বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে ঘিরে প্রেমের গুঞ্জন চলছে। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় এ আলোচনা আরও জোরালো হয়। এবার প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুলেছেন নোরা ফাতেহি। যদিও সম্পর্কের বিষয়টি সরাসরি স্বীকার করেননি, তবে ইয়াসিন বুনুর নাম শুনেই...
৪ দিন আগে
‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলনায়ক হিসেবে খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত...
৫ দিন আগে
