খেলাধুলা

রাজনীতিতে ফেরার ঘোষণা সাকিবের, মাগুরা থেকেই আবার নির্বাচন করার ইচ্ছা

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


রাজনীতিতে ফেরার ঘোষণা সাকিবের, মাগুরা থেকেই আবার নির্বাচন করার ইচ্ছা

ছবি: সংগৃহীত


দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন এলেও রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি ভবিষ্যতে আবারও সক্রিয় রাজনীতিতে ফেরার এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছেন।

বুধবার (১৪ জানুয়ারি) জাহিদ চৌধুরীর সঞ্চালনায় বিডি ক্রিকটাইমের এক অনলাইন সাক্ষাৎকারে এসব কথা বলেন সাকিব। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, সুযোগ এলে তিনি পুনরায় তার জন্মস্থান মাগুরা থেকেই নির্বাচনে অংশ নিতে চান।

সাকিবের এই মন্তব্য ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তার ক্রিকেটীয় ও ব্যক্তিগত জীবন নানা সংকটের মুখে পড়লেও রাজনীতি নিয়ে তার আত্মবিশ্বাসী বক্তব্য ভবিষ্যৎ পরিকল্পনারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, সাকিব আল হাসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি ১ লাখ ৮৫ হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে একই বছরের আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে তৎকালীন সংসদ ভেঙে দেওয়া হয়।

সরকার পতনের উত্তাল সেই সময় সাকিব দেশের বাইরে অবস্থান করছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় এবং ক্ষমতাচ্যুত সরকারের অংশ হিসেবে তাকে তীব্র জনরোষের মুখেও পড়তে হয়। তবে এসব প্রতিকূলতা সত্ত্বেও রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত দেননি তিনি।

ভবিষ্যৎ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে সাকিব বলেন,
‘হ্যাঁ, নির্বাচন কেন করব না? নির্বাচন তো করবই। এটা নিয়ে আমার মনে কোনো সংশয় বা সন্দেহ নেই। ইনশাআল্লাহ, আমি আমার জন্মস্থান মাগুরা থেকেই নির্বাচনে লড়ব।’

তিনি আরও বলেন, মাগুরার মানুষের সেবা করাই তার রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য এবং সে লক্ষ্যেই তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে চান।

বর্তমানে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিয়ে ক্রিকেটে ব্যস্ত সময় পার করলেও রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান ধরে রাখার বিষয়ে সাকিব যে দৃঢ়প্রতিজ্ঞ, তার বক্তব্যে তা স্পষ্ট হয়ে উঠেছে।

তবে ক্রিকেট ক্যারিয়ারের অনিশ্চয়তা, চলমান আইনি জটিলতা এবং জনমনে বিরাজমান ভিন্নমত—সব মিলিয়ে সাকিবের এই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, মামলা ও জনঅসন্তোষ থাকা সত্ত্বেও নির্বাচনী রাজনীতিতে ফেরার ঘোষণা তার রাজনৈতিক ক্যারিয়ার টিকিয়ে রাখার একটি সাহসী পদক্ষেপ।

দেশের বর্তমান প্রশাসনিক ও রাজনৈতিক বাস্তবতায় সাকিবের এই আকাঙ্ক্ষা কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন। এদিকে তার অবস্থান মাগুরার সাধারণ মানুষ ও ভক্তদের মধ্যেও সৃষ্টি করেছে মিশ্র প্রতিক্রিয়া।


ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে কারণে
ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে কারণে

মিশরের বিপক্ষে স্টপেজ টাইমে গোল করেছিলেন ইরানের ডিফেন্ডার শোজা খালিলজাদে। সেই মুহূর্তে মনে হয়েছিল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠে গেছে ইরান। কিন্তু দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল হয়ে যায় অফসাইডে। সিয়াটল স্টেডিয়ামে ইরানের খেলোয়াড় ও সমর্থকদের মুখে নেমে আসে হতাশার ছায়া।

৯ ঘন্টা আগে


নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে স্পেন অথবা উরুগুয়ে
নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে স্পেন অথবা উরুগুয়ে

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে গ্রুপ জে থেকে শীর্ষস্থানও নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।টুর্নামেন্টের সূচি অনুযায়ী, গ্রুপ জে-র চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে গ্রুপ এইচের রানার্সআপ দলের। বর্তমানে গ্রুপ এইচে শীর্ষ

৪ দিন আগে


নাটকীয় প্রত্যাবর্তনে নকআউটে জার্মানি, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিলকে ছুঁল
নাটকীয় প্রত্যাবর্তনে নকআউটে জার্মানি, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিলকে ছুঁল

দুটি বিশ্বকাপে টানা গ্রুপ পর্ব থেকে বিদায়ের হতাশা কাটিয়ে অবশেষে নকআউট পর্বে ফিরেছে জার্মানি। শনিবার টরন্টোর বিএমও ফিল্ডে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।২০১৪ সালে ব্রাজিলে শিরোপা জয়ের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল ডাই মানশাফট। একই সঙ্গে বিশ্বকাপ...

৬ দিন আগে


রাভেনার সঙ্গে রোনালদিনহো, মাঠে ফেরার জল্পনায় ফুটবল বিশ্ব
রাভেনার সঙ্গে রোনালদিনহো, মাঠে ফেরার জল্পনায় ফুটবল বিশ্ব

দীর্ঘ এক দশকের বেশি সময় পেশাদার ফুটবল থেকে দূরে থাকার পর আবারও আলোচনার কেন্দ্রে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার সঙ্গে তার চুক্তিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে মাঠে ফেরার জোরালো গুঞ্জন।প্রাথমিকভাবে ক্লাবটি জানিয়েছিল, ৪৬ বছর বয়সী সাবেক ব্যালন ডি’অর জয়ী তারকাকে মূলত ব্র্যান্ডিং ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom