রাজনীতি

ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারি উদ্যোগের আহ্বান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের

অনলাইন ডেস্ক

৩ ঘন্টা আগে


ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারি উদ্যোগের আহ্বান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বিশ্বজুড়ে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার গ্রহণযোগ্যতা ও প্রসার ক্রমেই বাড়ছে। যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ ইসলামী অর্থায়নকে উৎসাহিত করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও এ খাতের বিকাশে সরকারকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে নীতিগত সহায়তা দেওয়া উচিত।

শনিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

ব্যারিস্টার পার্থ বলেন, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা থেকে একদিনে ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তর সম্ভব নয়। তবে ধীরে ধীরে ইসলামী ব্যাংকিংয়ের পরিধি বাড়াতে সরকারের সুস্পষ্ট নীতি ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

কিছু ইসলামী ব্যাংকে অতীতে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সমস্যার মূল কারণ ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নয়; বরং যেসব ব্যক্তি ও গোষ্ঠী ব্যাংক খাতে অনিয়ম ও লুটপাট করেছে, দায় তাদের। তার মতে, ইসলামী ব্যাংকিং সম্প্রসারণ দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা আনতে পারে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম।

যাকাত ব্যবস্থাপনায় জাতীয় ডাটাবেজের প্রস্তাব

যাকাত ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে জাতীয় পর্যায়ে যাকাতগ্রহীতাদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরির প্রস্তাব দেন তিনি। তার ভাষ্য, দেশে প্রতিবছর কী পরিমাণ যাকাত বিতরণ হয়, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য নেই। প্রতিটি সংসদীয় আসনে প্রকৃত যাকাতগ্রহীতাদের তালিকা প্রস্তুত করা গেলে দেশ-বিদেশের দাতারা সহজেই প্রয়োজনীয় মানুষের কাছে যাকাত পৌঁছে দিতে পারবেন।

এ লক্ষ্যে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপ চালুর পাশাপাশি যাকাত বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিশেষায়িত একটি টেলিভিশন চ্যানেল প্রতিষ্ঠারও প্রস্তাব দেন তিনি।

বাজেটকে জনকল্যাণমুখী বলে অভিহিত

প্রস্তাবিত জাতীয় বাজেটকে জনবান্ধব ও জনকল্যাণমুখী উল্লেখ করে ব্যারিস্টার পার্থ বলেন, এতে ন্যায়বিচার, মানবিকতা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার সরকারের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের প্রশংসা করে বলেন, এসব সফরের মাধ্যমে সম্পাদিত চুক্তি ও অর্জনের বিস্তারিত তথ্য সংসদ এবং দেশের জনগণের সামনে উপস্থাপন করা উচিত।

বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির সম্প্রসারণ, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, রপ্তানি খাতের উন্নয়ন, স্টার্টআপ উদ্যোক্তাদের প্রণোদনা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুল্ক হ্রাস, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং ওষুধ শিল্পে প্রণোদনাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।

তার ভাষায়, "এই বাজেটের মূল বার্তা হলো-সরকার জনগণের পাশে রয়েছে। এটাই একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র এবং জনকল্যাণে নিবেদিত সরকারের মধ্যে মৌলিক পার্থক্য।"

কল্যাণরাষ্ট্রে ন্যায়বিচার ও মানবিকতার ওপর গুরুত্ব

রাষ্ট্র পরিচালনায় ন্যায়বিচার ও মানবিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) প্রতিষ্ঠিত রাষ্ট্রব্যবস্থার দুটি প্রধান ভিত্তি ছিল ন্যায়বিচার ও মানবিকতা। একটি আধুনিক কল্যাণরাষ্ট্রেও একই আদর্শ অনুসরণ করা প্রয়োজন।

তিনি বলেন, এতিম, অসহায়, নারী ও প্রতিবন্ধী মানুষের কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের আন্তরিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসব উদ্যোগ বাস্তবায়নে আল্লাহর রহমত ও বরকত কামনা করেন তিনি।

মেধা বিকাশ ও ভোলার উন্নয়ন পরিকল্পনা

দেশের প্রত্যন্ত অঞ্চলের মেধাবী তরুণদের খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ সৃষ্টি করার ওপরও গুরুত্বারোপ করেন ব্যারিস্টার পার্থ। জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানার উদাহরণ টেনে তিনি বলেন, গ্রামাঞ্চলেও অসংখ্য প্রতিভাবান তরুণ রয়েছেন, যাদের জন্য যোগ্যতাভিত্তিক সুযোগ নিশ্চিত করতে হবে।

রাজস্ব আদায়ের ক্ষেত্রে অতীত সরকারের সময় দুর্নীতির কারণে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করে তিনি দাবি করেন, বর্তমান সরকারের চার মাসে বড় ধরনের কোনো ব্যাংক লুট বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটেনি। এ কারণে সরকারকে একটি কার্যকর কল্যাণরাষ্ট্র গড়ে তোলার সুযোগ দেওয়া উচিত বলে মত দেন তিনি।

নিজ নির্বাচনী এলাকা ভোলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিপুল প্রাকৃতিক গ্যাসের মজুতের কারণে ভোলাকে দেশের অন্যতম কৌশলগত অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি দাবি করেন, প্রায় ১ দশমিক ৩ ট্রিলিয়ন ঘনমিটার গ্যাসের মজুতকে কাজে লাগানো গেলে ভোলা ভবিষ্যতে জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হতে পারে।

এ লক্ষ্যে ভোলা বিমানবন্দর, আধুনিক হাসপাতাল, উন্নত সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রস্তাবিত ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে পৃথক ভোলা উন্নয়ন কমিটি গঠনের প্রস্তাবও দেন তিনি।


গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: আসিফ মাহমুদ
গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, নির্বাচনের আগে গণভোটের রায় বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় আসার পর সরকার তা থেকে সরে এসেছে। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া...

৪ ঘন্টা আগে


শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি-তারেক জিয়ারও ভিন্ন পরিণতি হবে না: মামুনুল হক
শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি-তারেক জিয়ারও ভিন্ন পরিণতি হবে না: মামুনুল হক

ফ্যাসিবাদী শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি এবং তারেক জিয়ার ভিন্ন ভাগ্য হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ...

৪ ঘন্টা আগে


অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম

নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের জন্য সচিবালয় থেকে অনুমোদিত তালিকার দুই জায়গায় তার মেয়ের নাম পাওয়া গেছে।বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা দিলে তিনি নিজেই এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।গতকাল শুক্রবার বাংলাদেশ সচিবালয়ের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে (ভাইরাল)। চিঠিটি ছিল...

৫ ঘন্টা আগে


‘বর্তমান বাজেট জনবান্ধব নয়, গরিব মারার বাজেট’- রফিকুল ইসলাম খান
‘বর্তমান বাজেট জনবান্ধব নয়, গরিব মারার বাজেট’- রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব নয়, বরং "গরিব মারার বাজেট" বলে মন্তব্য করেছেন।শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।রফিকুল ইসলাম খান বলেন, এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে বেড়ে...

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom