সারাদেশ

রাবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, নিরাপদ ক্যাম্পাসের দাবি

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


রাবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, নিরাপদ ক্যাম্পাসের দাবি

ছবি: সংগৃহীত


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুই শিক্ষার্থীকে লক্ষ্য করে হামলা ও ছুরিকাঘাতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কর্মসূচিতে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়, যার মধ্যে ছিল-“আমার ভাইকে মারল কেন, প্রশাসন জবাব চাই”, “শিক্ষা-সন্ত্রাস একসাথে চলে না”, “বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই” প্রভৃতি।

মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষার্থী হাসান অভিযোগ করেন, চারুকলা এলাকায় বহিরাগতদের দ্বারা নিয়মিত হেনস্তার ঘটনা ঘটে। ঘটনার দিন বিকেলে এক শিক্ষার্থীকে হেনস্তা ও চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা হাসিবের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে রাত ১১টার দিকে প্যারিস রোড এলাকায় বসে থাকা অবস্থায় ওই নেতা বহিরাগতদের নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি ও তার সহপাঠী আজাহারুল ইসলাম আহত হন।

একই বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, “এই হামলার ঘটনায় পুরো ক্যাম্পাসে আতঙ্ক তৈরি হয়েছে। আমরা চাই, দ্রুত বিচার নিশ্চিত করা হোক এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।”

বিক্ষোভে একাত্মতা প্রকাশ করে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য লজ্জাজনক। তিনি অভিযোগ করেন, কোনো ছাত্র সংগঠনের পরিচয়ে কেউ যদি ক্যাম্পাসে সহিংসতা চালায় এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা না নেয়, তবে শিক্ষার্থীরা তা মেনে নেবে না। সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও তিনি সতর্ক করেন।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও প্রক্টরকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। তারা ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা জোরদারের দাবিও জানান।

উল্লেখ্য, মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড এলাকায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী হাসান ও আজাহারুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ছাত্রদল নেতা হাসিব বহিরাগতদের নিয়ে এ হামলা চালান। ঘটনার পর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।


ভারতীয় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ, তদন্ত হলেও বহাল প্রধান শিক্ষক
ভারতীয় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ, তদন্ত হলেও বহাল প্রধান শিক্ষক

খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব ও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগের তদন্ত হলেও এখনো তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।অভিযোগের পর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় দীপক...

১১ ঘন্টা আগে


৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে

২০ ঘন্টা আগে


বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার এক বার্তায় এ তথ্য

২২ ঘন্টা আগে


ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom