পুরান ঢাকায় দুই দিনব্যাপী রূপায়ণ প্রোপার্টি মেলা
নিজস্ব প্রতিবেদক
পুরান ঢাকার বংশালে শুরু হয়েছে দুই দিনব্যাপী রূপায়ণ প্রোপার্টি মেলা। গতকাল সোমবার থেকে শুরু হওয়া এ মেলা শেষ হবে আজ মঙ্গলবার। পুরান ঢাকার ক্রেতাদের দোরগোড়ায় আবাসনসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করেছে রূপায়ণ গ্রুপ।
মেলার প্রথম দিনেই প্লট ও ফ্ল্যাট ক্রেতাদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বংশালের আল-রাজ্জাক হোটেলে আয়োজিত মেলার উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের হেড অব অপারেশন ও এসবিইউ হেড শওকত আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) আলী বাহাদুর, সিনিয়র ম্যানেজার (সেলস) হাসিবুল হক এবং ম্যানেজার তানভির জুবায়েরসহ অন্যান্য কর্মকর্তারা।
আয়োজকদের মতে, উদ্বোধনের পরপরই সাধারণ মানুষ বিভিন্ন প্রকল্পের পছন্দের প্লট ও ফ্ল্যাট কেনার বিষয়ে জানতে মেলায় ভিড় করছেন। ফ্ল্যাটের পাশাপাশি প্লটের প্রতিও দর্শনার্থীদের বিশেষ আগ্রহ লক্ষ্য করা গেছে। রূপায়ণের বিভিন্ন প্রকল্প সম্পর্কে আগ্রহী ক্রেতারা বুকিংসহ প্রয়োজনীয় সব তথ্য জানতে চাইছেন।
কর্মকর্তারা জানান, পুরান ঢাকার বাসিন্দারা যাতে সহজেই রূপায়ণ গ্রুপের প্রকল্পসমূহ সম্পর্কে জানতে ও পছন্দের প্লট-ফ্ল্যাট বুকিং দিতে পারেন, সেই উদ্দেশ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার শেষ দিনে দর্শনার্থী আরও বাড়বে বলে আশা করছেন তারা।
মেলায় এসে আদি লেনের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ফাহমিদা খানম বলেন, “প্লট-ফ্ল্যাটের বেশিরভাগ মেলাই গুলশান-বনানী বা নতুন ঢাকাকেন্দ্রিক হয়। আমাদের ইচ্ছা থাকলেও সেখানে যাওয়া সম্ভব হয় না। বংশালে মেলা করায় আমরা খুব আনন্দিত। পুরান ঢাকায় এ ধরনের মেলা আরও বেশি হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “আমার কয়েকজন সহকর্মীর সঙ্গে প্লট কেনার বিষয়ে আলোচনা চলছে। এখানে বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানলাম। আলাপ–আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।”

