পরিচয় যাচাইয়ে নারী ভোটারকে মুখ দেখাতেই হবে, ছাড় নেই: ইসি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সময় পরিচয় যাচাইয়ের স্বার্থে নারী ভোটারকে অবশ্যই মুখ দেখাতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভুয়া ভোটার ঠেকাতে এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তবে পর্দানশিন নারী ভোটারদের সম্মান ও ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনায় রেখে ভোটকেন্দ্রগুলোতে মহিলা পোলিং অফিসার ও নারী আনসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
ইসি সূত্র জানায়, কমিশনের নির্দেশনা অনুযায়ী পর্দানশিন নারীদের ক্ষেত্রে পুরুষ কর্মকর্তার সামনে নেকাব বা বোরকা খুলতে বাধ্য করা যাবে না। পরিচয় যাচাই করা হবে নারী কর্মকর্তার মাধ্যমেই।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আমার দেশ-কে বলেন,
“আইন অনুযায়ী ছবিসহ ভোটার তালিকা প্রত্যেক ভোটকেন্দ্রে থাকবে। ভোট দেওয়ার আগে ভোটারের চেহারার সঙ্গে তালিকাভুক্ত ছবির মিল করাটা বাধ্যতামূলক। এটি ভোট পরিচালনা বিধির একটি অপরিহার্য অংশ।”
তিনি বলেন,
“কেউ যদি মুখ না দেখান, তাহলে পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়। সে ক্ষেত্রে ব্যালট পেপার দেওয়া যাবে না। তবে পর্দানশিন নারীদের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে। নারী ভোটার যদি পুরুষ কর্মকর্তার সামনে মুখ খুলতে না চান, তাহলে মহিলা পোলিং অফিসারের মাধ্যমে যাচাই করা হবে। এতে পর্দা ভঙ্গ হবে না।”
ইসিসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে ছবিসহ ভোটার তালিকার সঙ্গে ভোটারের মুখ মিলিয়েই ব্যালট পেপার দেওয়া হবে। তবে কোনো নারী ভোটার যদি নারী কর্মকর্তার অনুপস্থিতিতে মুখ দেখাতে অনিচ্ছুক হন, সেক্ষেত্রে তাকে জোরপূর্বক ভোট দিতে বাধ্য করা যাবে না। ভোট না দিলে তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থাও নেওয়া যাবে না।
আইন বিশেষজ্ঞ ও ইসলামী চিন্তাবিদদের মতে, পরিচয় যাচাইয়ের প্রয়োজনে মুখ দেখানো আইন ও ইসলামের দৃষ্টিতে বৈধ। তবে যেখানে বিকল্প ব্যবস্থা আছে, সেখানে নারীর পর্দা রক্ষার দায়িত্ব রাষ্ট্র ও নির্বাচন কমিশনের ওপরই বর্তায়।
ইসলামী চিন্তাবিদ মুফতি সাখাওয়াত হোসাইন রাজী আমার দেশ-কে বলেন,
“পরিচয় নিশ্চিত করার প্রয়োজনে মুখ দেখানো ইসলামে জায়েজ। তবে যেখানে বিকল্প আছে— যেমন নারী কর্মকর্তার মাধ্যমে যাচাই— সেটিই উত্তম। কোনো কেন্দ্রে নারী কর্মকর্তা না থাকলে এবং কোনো নারী মুখ দেখাতে অনিচ্ছুক হলে তার জন্য ভোট দেওয়া বাধ্যতামূলক নয়। ব্যালট না নিয়ে ফিরে গেলে এতে কোনো গুনাহ বা আইনি অপরাধ হয় না।”
ইসি সূত্র আরও জানায়, আসন্ন নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ফলে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মতো আঙুলের ছাপ যাচাইয়ের সুযোগ থাকছে না। এ কারণে ভোটারের পরিচয় নিশ্চিত করতে চেহারা ও ছবির মিলই একমাত্র উপায় হিসেবে ব্যবহার করা হবে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ অনুযায়ী, ভোটাধিকার প্রয়োগের সময় ভোটারের পরিচয় নিশ্চিত করা নির্বাচন কর্মকর্তার আইনগত দায়িত্ব। একই সঙ্গে আরপিও ও ভোট পরিচালনা বিধিমালায় ভোটারের মর্যাদা, সম্মান ও ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার নির্দেশ রয়েছে।
আইন বিশেষজ্ঞরা বলছেন, আরপিওতে সরাসরি ‘পর্দা’ শব্দটি উল্লেখ না থাকলেও নারী ভোটারের সম্মানহানি বা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে— এমন কোনো আচরণ আইনসম্মত নয়। এ কারণেই নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে নারী ভোটারদের জন্য পৃথক ব্যবস্থা হিসেবে নারী পোলিং অফিসার ও নারী আনসার নিয়োগ দিয়ে আসছে।
এ প্রসঙ্গে ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন বলেন,
“মুখ না দেখালেই কাউকে ভুয়া ভোটার বলা যাবে না। তবে ভোট দিতে চাইলে পরিচয় যাচাই মানতেই হবে। এনআইডির ছবির সঙ্গে মুখ মিলিয়ে দেখার মাধ্যমেই পরিচয় নিশ্চিত করা হয়। এটি শুধু আইনগত নয়, রাষ্ট্র পরিচালনার স্বার্থেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বেইজিং এ লালগালিচার সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ের চাউমিং রেলস্টেশনে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় চাউমিং রেলস্টেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।রেলস্টেশন থেকে
৩ দিন আগে
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা সেটি আদালতে নির্ধারিত হবে।মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠে রাজনৈতিকদলগুলোর অবস্থান প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, আমি মনে করি তারা
৪ দিন আগে
মামুনুল হককে নিয়ে এমপির মন্তব্য নিজেই এক্সপাঞ্জ করলেন স্পিকার
জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক-কে নিয়ে বিএনপির সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক-এর দেওয়া বক্তব্য সংসদের কার্যবিবরণী (এক্সপাঞ্জ) থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে এ বিষয়ে নিজের একটি মন্তব্যও কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার ঘোষণা দেন তিনি।রোববার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার বলেন, গত বৃহস্পতিবার...
৬ দিন আগে
আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।রোববার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।পোস্টে তিনি বলেন, দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি
৬ দিন আগে
