মামুনুল হককে নিয়ে এমপির মন্তব্য নিজেই এক্সপাঞ্জ করলেন স্পিকার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক-কে নিয়ে বিএনপির সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক-এর দেওয়া বক্তব্য সংসদের কার্যবিবরণী (এক্সপাঞ্জ) থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে এ বিষয়ে নিজের একটি মন্তব্যও কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার ঘোষণা দেন তিনি।
রোববার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার বলেন, গত বৃহস্পতিবার বাজেট আলোচনায় খোন্দকার আবু আশফাক মামুনুল হকের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু মন্তব্য করেছিলেন, যা অনভিপ্রেত।
স্পিকার বলেন, “যেহেতু যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। তাই আবু আশফাকের বক্তব্য কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হয়েছে।”
এর আগে বাজেট আলোচনায় আবু আশফাক মামুনুল হকের অতীতের একটি বহুল আলোচিত ঘটনাকে উল্লেখ করে মন্তব্য করেছিলেন। তখনই স্পিকার বিষয়টি সংসদের কার্যবিবরণীতে না রাখার ইঙ্গিত দেন।
রোববার নিজের সে সময়কার মন্তব্যের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, তিনি একজন রাজনৈতিক নেতার জীবনের ‘অন্ধকার অংশ’ সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, সেটিও কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে।
তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ভবিষ্যতে বাজেট আলোচনা বা অন্য কোনো বক্তৃতায় এমন ব্যক্তিকে নিয়ে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে, যার সংসদে উপস্থিত হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ নেই।
অন্য দুটি বক্তব্যও এক্সপাঞ্জের নির্দেশ
একই অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে মো. জালাল উদ্দীন অভিযোগ করেন, গত ১৪ জুন বাজেট আলোচনায় আবদুল মুনতাকিম নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করেছিলেন, যদিও তাঁর বাবা জীবিত আছেন।
জবাবে স্পিকার জানান, সংশ্লিষ্ট সংসদ সদস্য পরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বা ‘স্লিপ অব টাং’ বলে স্বীকার করেছেন। তাই ওই বক্তব্যও সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে।
অন্যদিকে, পয়েন্ট অব অর্ডারে মো. কামরুজ্জামান রতন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান-এর মুন্সিগঞ্জে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ উত্থাপন করলে স্পিকার সেটিকে পয়েন্ট অব অর্ডারের আওতাভুক্ত নয় বলে জানান।
তিনি বলেন, সংসদের বাইরে রাজনৈতিক নেতারা যে বক্তব্য দেন, তার জবাবও সংসদের বাইরেই দেওয়া উচিত। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বর্তমান বাংলাদেশে বাকস্বাধীনতা রয়েছে এবং রাজনৈতিক নেতারা বিভিন্ন বিষয়ে মত প্রকাশ করে থাকেন।
আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।রোববার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।পোস্টে তিনি বলেন, দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি
৩ ঘন্টা আগে
রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। রোববার (২১ জুন) বিকেল ২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী
৩ ঘন্টা আগে
২০২৮ সালের আগে ঢাকা নিউইয়র্ক সরাসরি ফ্লাইট নয়: পর্যটনমন্ত্রী
ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট ২০২৮ সালের আগে চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।রোববার রাজধানীর একটি হোটেলে ‘বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, বিমানের বহরে নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হতে অন্তত পাঁচ বছর সময়
৬ ঘন্টা আগে
বাংলাদেশ সীমান্ত ঘিরে জমি অধিগ্রহণে উত্তেজনা, কৃষকদের তীব্র আপত্তি
পশ্চিমবঙ্গের বাংলাদেশ-সংলগ্ন সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবকাঠামো নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের উদ্যোগকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। জমি অধিগ্রহণের বিরোধিতা করে স্থানীয় কৃষকদের আন্দোলনের পাশাপাশি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অব ডেমোক্রেটিক রাইটস (এপিডিআর) এ উদ্যোগের বিরুদ্ধে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে।এপিডিআরের দাবি, ডোমকল ব্লকের ঘোষপাড়া-সর্বপল্লী-ভূতগাড়ি এলাকায় প্রায় ১৫ হাজার...
৭ ঘন্টা আগে
