জাতীয়

২০২৮ সালের আগে ঢাকা নিউইয়র্ক সরাসরি ফ্লাইট নয়: পর্যটনমন্ত্রী

অনলাইন ডেস্ক

৩ ঘন্টা আগে


২০২৮ সালের আগে ঢাকা নিউইয়র্ক সরাসরি ফ্লাইট নয়: পর্যটনমন্ত্রী

ছবি: সংগৃহীত


ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট ২০২৮ সালের আগে চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

রোববার রাজধানীর একটি হোটেলে ‘বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিমানের বহরে নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হতে অন্তত পাঁচ বছর সময় লাগবে। এই সময়ের মধ্যে এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, আগামী ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করবেন।

তিনি আশা প্রকাশ করেন, এর আগেই জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ সম্পন্ন করতে সক্ষম হবে।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সমন্বিত জাতীয় বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় বিমান পরিবহন মন্ত্রণালয়, বেবিচক, সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।


আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন
আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।রোববার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।পোস্টে তিনি বলেন, দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

২৬ মিনিট আগে


রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। রোববার (২১ জুন) বিকেল ২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী

৩৭ মিনিট আগে


বাংলাদেশ সীমান্ত ঘিরে জমি অধিগ্রহণে উত্তেজনা, কৃষকদের তীব্র আপত্তি
বাংলাদেশ সীমান্ত ঘিরে জমি অধিগ্রহণে উত্তেজনা, কৃষকদের তীব্র আপত্তি

পশ্চিমবঙ্গের বাংলাদেশ-সংলগ্ন সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবকাঠামো নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের উদ্যোগকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। জমি অধিগ্রহণের বিরোধিতা করে স্থানীয় কৃষকদের আন্দোলনের পাশাপাশি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অব ডেমোক্রেটিক রাইটস (এপিডিআর) এ উদ্যোগের বিরুদ্ধে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে।এপিডিআরের দাবি, ডোমকল ব্লকের ঘোষপাড়া-সর্বপল্লী-ভূতগাড়ি এলাকায় প্রায় ১৫ হাজার...

৪ ঘন্টা আগে


প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছয় দিনের এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।সূচি অনুযায়ী, রোববার বিকেল ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।সোমবার মালয়েশিয়ার...

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom