জাতীয়

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত


সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছয় দিনের এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

সূচি অনুযায়ী, রোববার বিকেল ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সম্প্রসারণ, আসিয়ানের সঙ্গে সহযোগিতা, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে। এছাড়া সংস্কৃতি বিনিময়সহ কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী সরাসরি চীনের দালিয়ানে যাবেন। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম) ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলন (২০২৬ সামার দাভোস)-এ অংশ নেবেন। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তার একাধিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি এবং উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে ১৩টি সমঝোতা স্মারক ও মোট ১৭টি চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

সফরের শেষ দিনে, ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে ২৬ জুন রাতেই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।


বাংলাদেশ সীমান্ত ঘিরে জমি অধিগ্রহণে উত্তেজনা, কৃষকদের তীব্র আপত্তি
বাংলাদেশ সীমান্ত ঘিরে জমি অধিগ্রহণে উত্তেজনা, কৃষকদের তীব্র আপত্তি

পশ্চিমবঙ্গের বাংলাদেশ-সংলগ্ন সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবকাঠামো নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের উদ্যোগকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। জমি অধিগ্রহণের বিরোধিতা করে স্থানীয় কৃষকদের আন্দোলনের পাশাপাশি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অব ডেমোক্রেটিক রাইটস (এপিডিআর) এ উদ্যোগের বিরুদ্ধে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে।এপিডিআরের দাবি, ডোমকল ব্লকের ঘোষপাড়া-সর্বপল্লী-ভূতগাড়ি এলাকায় প্রায় ১৫ হাজার...

২৭ মিনিট আগে


বিনিয়োগ আকর্ষণে রোড শোতে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিনিয়োগ আকর্ষণে রোড শোতে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণে আয়োজিত একটি রোড শো অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অলাভজনক ও বন্ধ শিল্পকারখানায় বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্য,...

১৪ ঘন্টা আগে


হিন্দুদের জন্য আলাদা প্রদেশে গঠনের হুঁশিয়ারি চৈতালী চক্রবর্তীর
হিন্দুদের জন্য আলাদা প্রদেশে গঠনের হুঁশিয়ারি চৈতালী চক্রবর্তীর

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী হিন্দু সম্প্রদায়ের জন্য আলাদা প্রদেশ গঠনের সম্ভাবনার কথা উল্লেখ করে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, “এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশও আমার।” তিনি অভিযোগ করে বলেন, পরিস্থিতি “বাড়াবাড়ি” হলে বিশ্বের বিভিন্ন...

২৩ ঘন্টা আগে


বেনজীর আহমেদকে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীর আহমেদকে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে আটক সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-কে দেশে ফেরাতে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন পাঠানো হয়েছে।শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, মামলার নথিপত্রসহ প্রয়োজনীয় সব দলিল সংযুক্ত করে সংযুক্ত আরব আমিরাতের...

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom