মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আজ ২১ জুন (রবিবার) বেলা ১১:৩০টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের মান্যবর রাষ্ট্রদূত মি. নিকোলাস উইকস এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি এবং বাণিজ্য, রাজনীতি ও যোগাযোগ বিভাগের প্রধান মিঃ ওলে লুন্দিন।
সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারা বাংলাদেশে নির্বাচন পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন থাকার কথা জানানো হয়। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশে-সুইডেনের বিনিয়োগ আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও আলোচিত অর্ডিন্যান্সগুলোর সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা হয়। একইসাথে প্রস্তাবিত বাজেট, কর কাঠামো সংস্কার, রোহিঙ্গা সমস্যার কার্যকর সমাধান এবং বাংলাদেশে সুইডেনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প নিয়ে দুপক্ষ পরস্পরের সাথে মতবিনিময় করেন।
সাক্ষাতে মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
‘জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি কার্যকর ভূমিকা রাখতে পারছে না’: ডা. তাহের
বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জনগণ দীর্ঘদিন ধরে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করে আসছে। তবে বিএনপি সেই প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে তিনি মন্তব্য করেছেন।শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির...
২০ ঘন্টা আগে
জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো রাজনৈতিক শক্তি দীর্ঘদিন টিকতে পারে না: ডা. শফিকুর রহমান
গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আজ ২০ জুন শনিবার দুপুর ২টায় খুলনা সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক...
২১ ঘন্টা আগে
এনসিপির চট্টগ্রাম মহানগরের দুই নেতাকে শোকজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিনের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ তদন্তাধীন থাকা অবস্থায় তার পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।শুক্রবার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে...
২২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান রিজভীর
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রীর আসন্ন মালয়েশিয়া ও চীন সফরকে কেন্দ্র করে দেশে বিভিন্ন ধরনের উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে বলে তার আশঙ্কা রয়েছে। তিনি মনে করেন, সরকারকে সম্ভাব্য ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সতর্ক থাকতে হবে।শনিবার রাজধানীর...
১ দিন আগে
