প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সড়ক ও বাঁধ ভাঙন রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বৈঠক
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম বিন্না ঘাস ব্যবহারের বিষয়ে একটি প্রস্তাবনা উপস্থাপন করেন।
বৈঠকে বিন্না ঘাসের বিভিন্ন উপকারিতা এবং দেশের সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রকল্পগুলোতে বিন্না ঘাস ব্যবহারের বিষয়ে নীতিগতভাবে একমত পোষণ করা হয়।
কোন কোন প্রকল্পে এই ঘাস ব্যবহার করা যেতে পারে, তা বিস্তারিত পর্যালোচনার জন্য অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটিতে প্রস্তাবক ড. মোহাম্মদ শরীফুল ইসলামসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা থাকবেন।
এ ছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি গাইডলাইন তৈরির সিদ্ধান্ত হয়েছে।
বিন্না ঘাসকে ভেটিভার ঘাসও বলা হয়। বিশ্বের বিভিন্ন দেশে বাঁধ ও মাটির ক্ষয় রোধে এই ঘাস ব্যবহার করা হয়। এর দীর্ঘ ও শক্তিশালী শিকড় দ্রুত মাটির গভীরে প্রবেশ করে মাটিকে আঁকড়ে ধরে রাখে। ফলে বৃষ্টির পানি, স্রোত ও ঢেউয়ের কারণে মাটির ক্ষয় কমাতে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে।
প্রতিকূল পরিবেশেও বিন্না ঘাস টিকে থাকতে পারে। পানিতে দীর্ঘ সময় ডুবে থাকলেও এটি সহজে পচে না এবং লবণাক্ত পানিতেও বেঁচে থাকার সক্ষমতা রয়েছে।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার
বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সতর্কতাকে সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদনটি তিনি নিজে পড়েননি। গণমাধ্যমের মাধ্যমে এ বিষয়ে জানতে পেরেছেন।সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উদ্বেগ প্রকাশ করে জানায়, ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা (একিউআইএস) বাংলাদেশকে সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার
৩ ঘন্টা আগে
বিভ্রান্তি ছড়ানোদের ‘চোখে চোখে’ রাখতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে বিভ্রান্তি ও গুজব ছড়ানো ব্যক্তিদের অতীত কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে তাদের ওপর নজর রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (১৬ আগস্ট) বিকেলে পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু ও পাদ্রীসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী...
২১ ঘন্টা আগে
মৎস্য খাতে নতুন বাজার খুঁজতে উদ্যোক্তাদের আহ্বান প্রধানমন্ত্রীর
মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার খুঁজে বের করতে দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, দেশের...
২৩ ঘন্টা আগে
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে?
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি কে হবেন-এ নিয়ে গত কয়েক মাস ধরে নানা আলোচনা চলছিল। অবশেষে ১৩ আগস্ট দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করা হয়েছে। ফলে তিনি নির্বাচিত হলে বিএনপির মহাসচিবের পদটি শূন্য হবে।জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি...
১ দিন আগে
