অপরাধ

প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত

মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার

৪ মাস আগে


প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত

ছবি: সংগৃহীত


রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার বর্বরোচিত মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত, যার মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।

সোমবার (১ জুন ২০২৬) কাঠগড়ায় দাঁড়িয়ে প্রধান আসামি সোহেল রানা উপস্থিত আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আমি ধর্ষণ করি নাই, শুধু লাশ কেটেছি; ধর্ষণ করেছে ডলার নামে একজন।’

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত শুনানী শেষে অভিযোগ গঠনের আদেশ দেন৷ একইসঙ্গে আগামীকাল (২ জুন ২০২৬) সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

আজ সকাল পৌনে আটটার দিকে প্রিজন ভ্যানে আসামীদের আদালতে আনা হয়। সোহেল রানাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। আসামী সোহেলের স্ত্রী স্বপ্নাকে নারী হাজতখানায় রাখা হয়। পরে বেলা ১১টার দিকে তাদেরকে এজলাসে নেওয়া হয়।

শুনানীতে এ মামলা পরিচালনায় বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পাওয়া আইনজীবী আজিজুর রহমান দুলু আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

অপরদিকে আসামীপক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রীয় খরচে নিয়োগ পাওয়া আইনজীবী মূসা কালিমূল্যাহ আসামীদের নির্দোষ দাবি করেন।


ভাটারায় জমি দখলের অভিযোগ মুখ খুলতে ভয় এলাকাবাসীর
ভাটারায় জমি দখলের অভিযোগ মুখ খুলতে ভয় এলাকাবাসীর

সাইদনগরের মিজান ওরফে ‘সন্ত্রাসী মিজান’-এর বিরুদ্ধে জমি দখল, সাধারণ মানুষকে হয়রানি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত ১০টি মামলার আসামি হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ নেতা রেজাউলের সঙ্গে যোগসাজশে বিগত সরকারের আমলে সাধারণ মানুষের কোটি কোটি টাকার জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আরও অভিযোগ রয়েছে, বর্তমানে রেজাউলের ভাই ও

২ দিন আগে


রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃ/ত্যু
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃ/ত্যু

নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে ৩০ বাংলাদেশিকে দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। মাত্র ২১ দিনের সামরিক প্রশিক্ষণ শেষে তাঁদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়। সেখানে ড্রোন হামলায় অন্তত ২০ বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে ১৭ জন যুদ্ধে যোগ দেওয়ার প্রথম দিনেই প্রাণ হারান।বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর...

৩ দিন আগে


চাঁপাইনবাবগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক।
চাঁপাইনবাবগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেলবাগান প্রান্তিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়।আটক ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেলবাগান প্রান্তিকপাড়া এলাকার মো. রুবেল (৪৪) ও তাঁর স্ত্রী মোছা. নাসিমা বেগম (৪১)।মাদকদ্রব্য

৩ দিন আগে


নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলায় নারীর কারাদণ্ড
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলায় নারীর কারাদণ্ড

নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামে এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom