জাতীয়

পাচার হওয়া অর্থ ফেরাতে কার্যকর উদ্যোগের দাবি বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


পাচার হওয়া অর্থ ফেরাতে কার্যকর উদ্যোগের দাবি বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের

ছবি: সংগৃহীত


জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা বা কার্যকর রূপরেখা নেই। তিনি সরকারের প্রতি এ বিষয়ে শক্তিশালী ও বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সোমবার জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশের জনগণের সম্পদ। তাই সেই অর্থ পুনরুদ্ধারে সরকারকে আন্তর্জাতিক সহযোগিতা, আইনি প্রক্রিয়া এবং কূটনৈতিক উদ্যোগ আরও জোরদার করতে হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, বাজেটে রাজস্ব আহরণ, ব্যয় ব্যবস্থাপনা ও উন্নয়ন পরিকল্পনা থাকলেও অর্থপাচার রোধ এবং ইতোমধ্যে পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে কার্যকর নীতিগত নির্দেশনা অনুপস্থিত।

এ সময় তিনি দেশের অর্থবছরের সময়সূচি পরিবর্তনেরও প্রস্তাব দেন। বর্তমানে প্রচলিত জুলাই-জুন অর্থবছরের পরিবর্তে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থবছর নির্ধারণের সুপারিশ করে তিনি বলেন, এতে পরিকল্পনা, বাস্তবায়ন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে অধিকতর সমন্বয় নিশ্চিত করা সম্ভব হবে।

বাজেটকে আরও কার্যকর ও জনমুখী করতে অর্থপাচার প্রতিরোধ, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।


ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী

বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...

১ দিন আগে


শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।

১ দিন আগে


অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

৩ দিন আগে


ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ

মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom