নেপালিরা বাঙালিদের চেয়ে বেশি বুদ্ধিমান এবং কম মতলববাজ মন্তব্য মাসুদ কামালের
অনলাইন ডেস্ক
জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল সম্প্রতি ২০২৪ সালের বাংলাদেশের গণ-অভ্যুত্থান এবং নেপালের সাম্প্রতিক আন্দোলনের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তার আলোচনার মূল বিষয় ছিল উভয় দেশের সরকার গঠন প্রক্রিয়া ও নির্বাচনের সময়সীমা। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নেপালিরা বাংলাদেশের চেয়ে দ্রুত নির্বাচন দিতে সক্ষম হয়েছে কারণ তারা "বুদ্ধিমান, কম লোভী এবং কম মতলববাজ।"
মাসুদ কামাল বলেন, উভয় দেশের আন্দোলনে তরুণ প্রজন্ম যুক্ত হলেও কিছু মৌলিক পার্থক্য রয়েছে। বাংলাদেশের গণ-অভ্যুত্থানের পর নতুন সরকার তরুণদের "নিয়োগকর্তা" হিসেবে অভিহিত করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। এর ফলে, সাধারণ চাকরিপ্রার্থীদের মধ্য থেকে মন্ত্রী নিয়োগ করা হয়েছিল। তিনি জানান, নেপালে এমনটা ঘটেনি, এবং তাদের নতুন সরকার প্রধান তরুণদের কোনো রাজনৈতিক দল গঠনের জন্য উৎসাহিত করেননি।
মাসুদ কামাল আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের সঙ্গে নেপালের রাজনৈতিক পরিস্থিতির একটি বড় পার্থক্য হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তার মতে, মুক্তিযুদ্ধের ইতিহাস "ভুলিয়ে দেওয়ার" একটি প্রবণতা রয়েছে, যা নেপালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি আরও বলেন, নেপালে কোনো নোবেল বিজয়ী না থাকাও তাদের একটি বাড়তি সুবিধা। কারণ, কোনো নোবেল বিজয়ীর উপস্থিতিতে তার বক্তব্যের বিরুদ্ধে সহজে কিছু বলা যায় না।
মাসুদ কামাল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে "ছোট প্যাকেজ" ও "বড় প্যাকেজ" হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ছোট প্যাকেজ অনুযায়ী দেড় বছরের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা না হলে "বড় প্যাকেজ" কার্যকর হতে পারে। তার মতে, বিদেশ থেকে "ভাড়াটে বুদ্ধিজীবী" এনে সংস্কারের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে। তিনি দাবি করেন, এই বুদ্ধিজীবীরা নিজেদের মহাজ্ঞানী মনে করেন এবং তাদের ছাড়া দেশ উদ্ধার সম্ভব নয় বলে মনে করা হয় ।
তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো পক্ষ যদি সরকারের সিদ্ধান্ত না মানে, তবে তাদের "শায়েস্তা" করার জন্য 'মব' বা জনতা রয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনা ভেঙে ফেলার উদাহরণও তিনি তুলে ধরেন। এসব কারণে নেপালিদের রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের তুলনায় সহজ বলে তিনি মনে করেন।
মাসুদ কামাল বলেন, আইকিউতে নেপালের অবস্থান বাংলাদেশের নিচে বলে ধরা হলেও তার ব্যক্তিগত ধারণা ভিন্ন। তার মতে, নেপালিরা বুদ্ধিমান এবং কম লোভী হওয়ার কারণেই ছয় মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে পেরেছে। তিনি বলেন, বাংলাদেশের পক্ষে দেড় বছরে নির্বাচন করা সম্ভব হবে কি না, তা এখনো অনিশ্চিত।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত ব্যবহার্য...
৩ ঘন্টা আগে
‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য, সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার কোনো বিকল্প নেই।বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা এবং...
৩ ঘন্টা আগে
‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী
বিগত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর...
১৬ ঘন্টা আগে
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...
১৮ ঘন্টা আগে
