জাতীয়

কিশোরগঞ্জে দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

২ ঘন্টা আগে


কিশোরগঞ্জে দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত


দিনব্যাপী সরকারি সফরে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে পাকুন্দিয়ার উদ্দেশে যাত্রা করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ, ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সফরের শুরুতে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে স্থানীয় মৎস্যচাষিদের মধ্যে পোনা বিতরণ করবেন তিনি।

এরপর কটিয়াদী উপজেলায় গিয়ে কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন এবং সেরা মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেবেন।

দুপুরের পর প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সফরের শেষ পর্যায়ে বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের মধ্যে সম্মানি ভাতা প্রদান করবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

শপথ নেওয়ার পর কিশোরগঞ্জে এটি প্রধানমন্ত্রীর প্রথম সফর। তার আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।


গ্যাস-বিদ্যুৎ সংকটকে জাতীয় সংকট হিসেবে দেখার আহ্বান শিশির মনিরের
গ্যাস-বিদ্যুৎ সংকটকে জাতীয় সংকট হিসেবে দেখার আহ্বান শিশির মনিরের

গ্যাস ও বিদ্যুৎ সংকটকে কোনো সরকার বা রাজনৈতিক দলের একক সমস্যা হিসেবে না দেখে জাতীয় সংকট হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর রাজনীতিক শিশির মনির।রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, গ্যাস-বিদ্যুতের সংকট দেশের সংকট। এটি শুধু সরকার, কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্ট...

১৯ মিনিট আগে


বিশৃঙ্খলা করলে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
বিশৃঙ্খলা করলে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ ও জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার। রাজপথে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে

২৩ মিনিট আগে


চসিক কর্মকর্তার শেখ হাসিনার প্রশংসার অডিও ফাঁস
চসিক কর্মকর্তার শেখ হাসিনার প্রশংসার অডিও ফাঁস

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিনের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া প্রায় ৪৮ সেকেন্ডের ওই অডিওতে শেখ হাসিনার প্রশংসা করতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে। তবে অডিওটি কখন ধারণ করা হয়েছিল এবং অপর প্রান্তে কার সঙ্গে কথা হচ্ছিল, তা...

২ ঘন্টা আগে


পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ২৫ মিনিটে তিনি পাকুন্দিয়ায় পৌঁছান।প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকাল থেকেই পাকুন্দিয়ার বিভিন্ন সড়কের দুই পাশে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ভিড় দেখা যায়। তাকে একনজর দেখতে ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে জড়ো হন।সফরসূচি অনুযায়ী, পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় পুরাতন

২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom