আন্তর্জাতিক

খামেনি নিহতের পর মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

২ মাস আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলার প্রতিবাদে তারা ষষ্ঠ দফার পাল্টা হামলা চালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে Al Jazeera।

এক বিবৃতিতে Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) দাবি করেছে, ইসরায়েল এবং এ অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালানো হয়েছে।

আইআরজিসির দাবি অনুযায়ী, অভিযানে ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিব-এ অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর ‘হাকিরিয়া’ এবং একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি বাহিনী পর্যায়ক্রমে ‘অনুশোচনামূলক চপেটাঘাতের’ মাধ্যমে প্রতিশোধের আরও ভিন্ন ও ‘কঠোর পদক্ষেপ’ বাস্তবায়ন করবে।

তবে এসব হামলা ও ক্ষয়ক্ষতির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আঞ্চলিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom