জাতীয়

কোচিং সেন্টারে রাজনীতির প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ সাংবাদিক মাসুদ কামালের

অনলাইন ডেস্ক

৯ ঘন্টা আগে


{news.title}

দেশে কোচিং সেন্টারগুলোতে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং এর ফলে শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল।

একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, দেশের প্রায় ৯০ শতাংশ কোচিং সেন্টার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর নিয়ন্ত্রণে রয়েছে বলে শোনা যায়, যা শিশুদের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করছে।

তিনি বলেন, কোচিংনির্ভর শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের স্বাধীন চিন্তাশক্তিকে ক্ষতিগ্রস্ত করছে। তার ভাষায়, “একজন শিশুর শিশুতোষ সময়কে টার্গেট করে শুরু থেকেই প্রভাবিত করা হচ্ছে, যা তাদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পথে অন্তরায়।”

মাসুদ কামাল আরও বলেন, শিশুদের স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ নিশ্চিত করা জরুরি। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্মের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ব্যাহত হতে পারে।

শিক্ষাব্যবস্থায় কোচিং নির্ভরতা এবং এর সঙ্গে জড়িত বিভিন্ন অনিয়ম নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এ খাতে কার্যকর নীতিমালা ও নজরদারি জোরদার করা প্রয়োজন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom