আন্তর্জাতিক

ট্রাম্প ও ইসরায়েলকে ‘বড় চমকের’ হুঁশিয়ারি ইরানের সামরিক কমান্ডারের

আন্তর্জাতিক ডেস্ক

৪ মাস আগে


ট্রাম্প ও ইসরায়েলকে ‘বড় চমকের’ হুঁশিয়ারি ইরানের সামরিক কমান্ডারের

ছবি: সংগৃহীত


ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সামনে তাদের জন্য “বড় ধরনের চমক” অপেক্ষা করছে।

বৃহস্পতিবার খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদোল্লাহি এ মন্তব্য করেন। তিনি বলেন, ট্রাম্প ধারাবাহিকভাবে হুমকি দিয়ে যাচ্ছেন, তবে তাকে এবং ইসরায়েলি সরকারকে মনে রাখতে হবে যে ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

তিনি দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতার উদাহরণ হিসেবে সম্প্রতি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) একটি পঞ্চম প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তার ভাষায়, এটি কেবল শুরু, সামনে আরও চমক রয়েছে।

গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস ৪’ শুরু করেছে বলে উল্লেখ করেন তিনি। এই অভিযানের অংশ হিসেবে কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবিও করেন।

এছাড়া ইসরায়েলের ভেতরে তেল আবিব, আল-কুদস ও হাইফা বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও ইরানের লক্ষ্যবস্তুতে রয়েছে বলে জানান তিনি। বিশেষ করে প্রযুক্তি কেন্দ্র বিয়ার শেভা ও নেগেভ মরুভূমির সংবেদনশীল স্থাপনাগুলোতে হামলার দাবি করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং বৃহত্তর সংঘাতের আশঙ্কা জোরদার করছে।


চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...

৫৫ মিনিট আগে


মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি

ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...

৫ ঘন্টা আগে


ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও

ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...

৬ ঘন্টা আগে


ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি

ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom