ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের আইআরজিসি মুখপাত্র নিহত
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন। শুক্রবার আইআরজিসি আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ভোরে এই হামলা চালানো হয়। তারা তাদের টেলিগ্রাম বার্তায় জেনারেল নায়িনির নিহত হওয়ার খবর প্রকাশ করেছে।
এদিকে, মেহর নিউজ সূত্রে তুর্কি টুডে জানায়, মৃত্যুর আগে জেনারেল নায়িনি একটি বিবৃতিতে বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার পরও তেহরান ক্ষেপণাস্ত্র উৎপাদনে সক্ষম রয়েছে। তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এবং বলেন, “শত্রুকে সম্পূর্ণভাবে পরাস্ত না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে।”
নাইনি আরও উল্লেখ করেছেন, “দেশ থেকে যুদ্ধের অন্ধকার ছায়া পুরোপুরি দূর হলে তবেই এই সংঘাতের ইতি টানা উচিত।”
ইসরায়েলি সেনাবাহিনীও জেনারেল নায়িনির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের বরাত অনুযায়ী, রাতভর এক বিমান হামলায় তিনি প্রাণ হারিয়েছেন।
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...
৪ ঘন্টা আগে
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...
৯ ঘন্টা আগে
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...
১০ ঘন্টা আগে
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...
১০ ঘন্টা আগে
