সারাদেশ

কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে গাঁজাসহ আটক, স্বামীর ৪ মাসের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

১৪ ঘন্টা আগে


কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে গাঁজাসহ আটক, স্বামীর ৪ মাসের কারাদণ্ড

ছবি: সংগৃহীত


মাগুরা জেলা কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে গাঁজাসহ আটক হয়েছেন দবির মোল্যা নামে এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে মাগুরা জেলা কারাগারের আরপি গেটের সামনে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত দবির মোল্যা মাগুরা সদর উপজেলার জুঁইতড়া গ্রামের বাসিন্দা এবং মোতালেব মোল্যার ছেলে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দবিরের স্ত্রী তন্বী সম্প্রতি মাদক-সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। স্বামীর মাধ্যমে কারাগারের ভেতরে গাঁজা নেওয়ার চেষ্টা করা হলে বিষয়টি ধরা পড়ে।

মাগুরা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মহিউদ্দিন হায়দার জানান, সাক্ষাতের জন্য কারাগারে প্রবেশের আগে দবির মোল্যার দেহ তল্লাশি করা হয়। এ সময় দায়িত্বরত কারারক্ষী রফিকুল ইসলাম তার জিন্স প্যান্টের পকেটে লুকিয়ে রাখা প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

ঘটনার পর বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা কারাগারে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত দবির মোল্যাকে দোষী সাব্যস্ত করে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে।


বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিক নিহত, আহত ১; মারা গেছে ৬ ছাগল
বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিক নিহত, আহত ১; মারা গেছে ৬ ছাগল

রংপুরের বদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে রহমত উল্যাহ (৩৫) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় খোরশেদ আলম (৫৫) নামে এক কৃষক আহত হয়েছেন। একই সঙ্গে বজ্রপাতে ৬টি ছাগলও মারা গেছে।শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ঘিরনই এলাকার মালতলা গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রহমত উল্যাহ,

৭ ঘন্টা আগে


স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, যুবক আটক
স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, যুবক আটক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছবি সম্পাদনা (এডিট) করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।শুক্রবার (১২ জুন) দুপুরে সুন্দরগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই ফজল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।আটক যুবকের নাম এস এম মিজানুর রহমান (২৪)। তিনি উপজেলার

৮ ঘন্টা আগে


থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর: ১১ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর: ১১ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

রংপুর মহানগরীর কোতোয়ালি থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতা রাকিবুল ইসলাম রাকিবকে মারধরের ঘটনায় পেশাগত দায়িত্বে অবহেলা, অপেশাদার আচরণ ও অসদাচরণের অভিযোগে ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে তদন্ত কমিটি।শুক্রবার (১২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উপ-পুলিশ...

৯ ঘন্টা আগে


দৌলতপুর সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
দৌলতপুর সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।শুক্রবার (১২ জুন) সকালে সীমান্তের প্রাগপুর এলাকায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে চারজন নারী,...

১৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom