রাজনীতি

বাজেটে মৌলিক অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

৬ ঘন্টা আগে


বাজেটে মৌলিক অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত


সংসদের বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে কিছু ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগ থাকলেও দেশের প্রয়োজনীয় মৌলিক অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন এ বাজেটের মাধ্যমে সম্ভব নয়।

শুক্রবার (১২ জুন) চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার প্রস্তাবিত বাজেটে কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। কয়েকটি পণ্যের কর কমানো হয়েছে এবং শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। তবে দেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক সংস্কার ও কাঠামোগত পরিবর্তন বাস্তবায়নের জন্য এসব উদ্যোগ যথেষ্ট নয়।

তিনি বলেন, “সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যুতের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ চাপে রয়েছে। এত স্বল্প সময়ে বিদ্যুতের দামের এমন বৃদ্ধি অতীতে খুব কমই দেখা গেছে। জনগণের স্বস্তি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”

এনসিপি আহ্বায়ক জানান, গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে দলটি বিভাগীয় পর্যায়ে কর্মসূচি পালন করছে। এ বিষয়ে তারা সংসদের ভেতরে ও বাইরে সোচ্চার ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।

এর আগে নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটোয়ারী জুমার নামাজ আদায় করেন এবং পরে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এ সময় নাসীরুদ্দীন পাটোয়ারী সীমান্ত পরিস্থিতি, পররাষ্ট্রনীতি এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। তিনি সীমান্ত এলাকায় মানবিক সংকট মোকাবিলা এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের আরও সক্রিয় ভূমিকা কামনা করেন।

এনসিপি নেতারা বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের প্রশ্নে তারা ধারাবাহিকভাবে জনমত গঠন ও গণতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাবেন।


রক্তদাতা দিবস উপলক্ষে ঢাকা উত্তর জামায়াতের সাইকেল র‍্যালী
রক্তদাতা দিবস উপলক্ষে ঢাকা উত্তর জামায়াতের সাইকেল র‍্যালী

জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষার প্রতিফলন এবারের বাজেটে নেই; বরং এটি পুরোনো ধারার বাজেট বলে মন্তব্য করেছেন জামায়াত ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, সরকার ঋণখেলাপিদের সুবিধা দেওয়ার পথ উন্মুক্ত করেছে।শুক্রবার সকালে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া এভিনিউয়ে বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে...

১৪ ঘন্টা আগে


৮.৪ লাখ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব জামায়াতের
৮.৪ লাখ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি বিকল্প বা ‘ছায়া বাজেট’ প্রস্তাব করেছে। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৩২১ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২ দশমিক ৪৩ শতাংশ।মঙ্গলবার রাজধানীর মগবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘জনমুখী বাজেট...

৩ দিন আগে


ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

আজ মঙ্গলবার (৯ জুন) প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, “ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে জোরপূর্বক ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে, যা বেআইনি, অন্যায় এবং কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত।”মিয়া গোলাম পরওয়ার বলেন, “ভারত সরকার তাদের নাগরিকদের বাংলাদেশে...

৩ দিন আগে


বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান
বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন পদবঞ্চিত নেতারা। তারা অবিলম্বে কমিটি পুনর্বিবেচনা করে যোগ্য ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও পদযাত্রা পালন করেন পদবঞ্চিত কয়েকজন নেতাকর্মী।...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom