দৌলতপুর সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।
শুক্রবার (১২ জুন) সকালে সীমান্তের প্রাগপুর এলাকায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে চারজন নারী, চারজন পুরুষ এবং চারজন শিশু রয়েছে। বর্তমানে তারা ভারতের নদীয়া জেলার করিমপুর উপজেলার চর মেঘনা এলাকায় অবস্থান করছেন।
বিজিবি ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সকালে বিএসএফ সদস্যরা ভারতীয় ভূখণ্ডের চর মেঘনা সীমান্ত এলাকা থেকে ওই ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেন। বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিদের পুনরায় ভারতীয় সীমান্তে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় পুশইনের অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের ব্যবহার করে সীমান্ত অতিক্রমের চেষ্টা মানবিক ও নিরাপত্তাগত—উভয় দিক থেকেই উদ্বেগ তৈরি করছে।
এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। তিনি জানান, রাতের আঁধারকে কাজে লাগিয়ে বিভিন্ন স্থানে পুশইনের চেষ্টা করা হচ্ছে, তবে বিজিবি তা প্রতিহত করতে সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, “সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অপচেষ্টা প্রতিহত করা হবে।”
সীমান্ত সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা দুই দেশের সীমান্ত সমন্বয় ও কূটনৈতিক যোগাযোগের গুরুত্ব আরও বাড়িয়ে তুলছে। মানবিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক নিয়ম ও দ্বিপক্ষীয় চুক্তির আলোকে সমস্যার সমাধান করা প্রয়োজন।
বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিক নিহত, আহত ১; মারা গেছে ৬ ছাগল
রংপুরের বদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে রহমত উল্যাহ (৩৫) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় খোরশেদ আলম (৫৫) নামে এক কৃষক আহত হয়েছেন। একই সঙ্গে বজ্রপাতে ৬টি ছাগলও মারা গেছে।শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ঘিরনই এলাকার মালতলা গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রহমত উল্যাহ,
৫ ঘন্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, যুবক আটক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছবি সম্পাদনা (এডিট) করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।শুক্রবার (১২ জুন) দুপুরে সুন্দরগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই ফজল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।আটক যুবকের নাম এস এম মিজানুর রহমান (২৪)। তিনি উপজেলার
৬ ঘন্টা আগে
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর: ১১ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
রংপুর মহানগরীর কোতোয়ালি থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতা রাকিবুল ইসলাম রাকিবকে মারধরের ঘটনায় পেশাগত দায়িত্বে অবহেলা, অপেশাদার আচরণ ও অসদাচরণের অভিযোগে ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে তদন্ত কমিটি।শুক্রবার (১২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উপ-পুলিশ...
৭ ঘন্টা আগে
কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে গাঁজাসহ আটক, স্বামীর ৪ মাসের কারাদণ্ড
মাগুরা জেলা কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে গাঁজাসহ আটক হয়েছেন দবির মোল্যা নামে এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে মাগুরা জেলা কারাগারের আরপি গেটের সামনে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত দবির মোল্যা মাগুরা সদর উপজেলার জুঁইতড়া গ্রামের বাসিন্দা এবং মোতালেব
১২ ঘন্টা আগে
