জুলাই সনদ বাস্তবায়িত হলে ফ্যাসিবাদের পথ বন্ধ হবে’-বিদায়ী ভাষণে ড. ইউনূস
ছবি: সংগৃহীত
জুলাই সনদের বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে”-এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে তিনি বলেন, গণভোটে বিপুল সমর্থনের মাধ্যমে দেশের মানুষ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই তা কার্যকর হবে বলে তিনি আশা করেন।
প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের নানা সীমাবদ্ধতা নিয়ে আলোচনা থাকলেও জুলাই সনদের কথা জাতি কখনো ভুলবে না। সনদ প্রণয়ন ও গণভোটে পাস করাতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও অধিকারভিত্তিক প্রতিষ্ঠানগুলোর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
তিনি জানান, প্রায় দেড় যুগ পর দেশে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের লক্ষ্যে সর্বসম্মত জুলাই সনদের ওপর গণভোট সম্পন্ন হয়েছে। এ নির্বাচন ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
ড. ইউনূস বলেন, “আমরা শূন্য থেকে নয়, মাইনাস থেকে শুরু করেছি। ধ্বংসস্তূপ পরিষ্কার করে প্রতিষ্ঠান দাঁড় করিয়ে সংস্কারের পথে হাঁটতে হয়েছে।” ১৮ মাস দায়িত্ব পালনের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রাক্কালে তিনি গণতন্ত্র, জবাবদিহিতা, বাকস্বাধীনতা ও অধিকার চর্চার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংকট মোকাবিলায় সরকার তিনটি লক্ষ্য সামনে রেখে কাজ করেছে-সংস্কার, বিচার ও নির্বাচন। গত ১৮ মাসে প্রায় ১৩০টি নতুন আইন ও সংশোধনী প্রণয়ন এবং প্রায় ৬০০টি নির্বাহী আদেশ জারি করা হয়েছে, যার বড় অংশ বাস্তবায়িত হয়েছে বলে দাবি করেন তিনি।
বিচার বিভাগের স্বাধীনতা জোরদার, গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধন, পুলিশ সংস্কার এবং নারী-শিশু সুরক্ষায় নতুন অধ্যাদেশ জারির কথাও তুলে ধরেন তিনি। তার মতে, এসব পদক্ষেপ বিচারবহির্ভূত হত্যা, গুম ও দমন-পীড়নের সংস্কৃতি বন্ধে ভিত্তি তৈরি করেছে।
প্রধান উপদেষ্টা বলেন, “হার-জিতই গণতন্ত্রের সৌন্দর্য।” নির্বাচনে বিজয়ী ও পরাজিত উভয় পক্ষকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রায় অর্ধেক ভোটার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি আস্থা রেখেছেন-এটি গণতন্ত্রের শক্তিরই প্রমাণ।
পররাষ্ট্রনীতির প্রসঙ্গে তিনি জানান, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য ও শুল্ক চুক্তির ফলে রেসিপ্রোকাল ট্যারিফ ৩৭ শতাংশ থেকে ১৯ শতাংশে নেমে এসেছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি জাপান ও চীনের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির কথাও তুলে ধরেন।
রোহিঙ্গা সংকটকে জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক মহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপনের আহ্বান জানান তিনি।
ভাষণের শেষে ড. ইউনূস বলেন, “আমরা রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবার।” দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বিদায় নেন।
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...
১ দিন আগে
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।
১ দিন আগে
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
২ দিন আগে
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...
২ দিন আগে
