জ্বালানি সংকটে ইলেকট্রিক অটোরিকশার ভূমিকা নিয়ে নীতিমালার ইঙ্গিত সরকারের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের ইলেকট্রিক অটোরিকশাগুলো সাময়িকভাবে পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সরকারি কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি দেশের পরিবহন খাতে ইলেকট্রিক যানবাহনের ভবিষ্যৎ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্তমান জ্বালানি সংকটের সময়ে ইলেকট্রিক অটোরিকশা পরিবহন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট দিচ্ছে। ভবিষ্যতে আমাদের ধীরে ধীরে ইলেকট্রিক যানবাহনের দিকে যেতে হবে।”
ঢাকা শহরে বিপুল সংখ্যক অটোরিকশার ব্যাটারি চার্জিং এবং বিদ্যুৎ ব্যবহার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই খাতে বিদ্যুৎ ব্যবহারের কিছু অপচয় রয়েছে এবং এটি নিয়ন্ত্রণের প্রয়োজন আছে।
তবে তিনি জানান, বর্তমানে অনেক ক্ষেত্রেই এসব যানবাহনের চার্জিং রাতের বেলায় হয়, যখন বিদ্যুৎ চাহিদা তুলনামূলকভাবে কম থাকে। ফলে জাতীয় গ্রিডে অতিরিক্ত চাপ পড়ে না।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, এসব যানবাহন একদিকে পরিবহন চাহিদা পূরণে সহায়তা করছে, অন্যদিকে কিছু ক্ষেত্রে নিরাপত্তা ও মান নিয়েও প্রশ্ন রয়েছে। “অনেক সময় এসব যানবাহনে দুর্ঘটনাও ঘটে, তাই এগুলোকে একটি কাঠামোর মধ্যে আনা প্রয়োজন,” তিনি যোগ করেন।
তিনি জানান, সরকার ভবিষ্যতে ইলেকট্রিক যানবাহনের জন্য একটি নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে। এতে যানবাহনের মান, নিরাপত্তা, লাইসেন্সিং এবং পরিচালনার বিষয়গুলো নির্ধারণ করা হবে।
তিনি বলেন, “আমরা একটি স্ট্যান্ডার্ড ও নিয়ন্ত্রিত ব্যবস্থার দিকে যেতে চাই, যাতে পরিবহন খাত আরও নিরাপদ ও আধুনিক হয়।”
সরকারি পর্যবেক্ষকদের মতে, জ্বালানি সংকটের এই সময়ে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার একদিকে বিকল্প পরিবহন ব্যবস্থা তৈরি করছে, অন্যদিকে নীতিগত কাঠামোর প্রয়োজনীয়তাও সামনে নিয়ে আসছে।
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...
১ দিন আগে
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।
১ দিন আগে
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
২ দিন আগে
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...
২ দিন আগে
