জামায়াতের ইফতারে মাহাফিলে প্রধানমন্ত্রীকে সপরিবারে আমন্ত্রণ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে।
বুধবার সকালে সচিবালয়ে গিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র প্রদান করেন।
সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে গোলাম পরওয়ার জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় ও সমসাময়িক বিষয় নিয়ে পারস্পরিক আলোচনা হয়েছে। এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান-এর অসুস্থতার কথা শুনে প্রধানমন্ত্রী ফোনে তাঁর সঙ্গে কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী দাওয়াত গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, আমিরে জামায়াত টেলিফোনে প্রধানমন্ত্রীকে তাঁর স্ত্রী ও কন্যা জায়মা রহমান-সহ সপরিবারে অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। উভয়ের কাছেই দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটি ছিল জামায়াতের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। দেশের শাসনব্যবস্থা জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিচালনার আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রীও নতুন দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং সরকারের অগ্রাধিকার বিষয়ে মতবিনিময় করেছেন এবং সবার সহযোগিতা কামনা করেছেন।
গোলাম পরওয়ার বলেন, অতীতের ‘ব্যাড প্র্যাকটিস’ পরিহার, সরকারি দল ও বিরোধীদলের মধ্যে সমন্বয় ও সংহতি জোরদার, এবং রাজনৈতিক বিতর্কের মূল ক্ষেত্র হিসেবে সংসদকে প্রতিষ্ঠিত করার বিষয়ে আলোচনা হয়েছে। সংসদীয় গণতন্ত্রের চর্চা শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জুলাই সনদ’ পূর্ণ বাস্তবায়িত হলে ডেপুটি স্পিকার, দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত বলা যাবে।
সাক্ষাৎ ও প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম উপস্থিত ছিলেন।
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...
১ দিন আগে
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।
১ দিন আগে
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
২ দিন আগে
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...
২ দিন আগে
