বানিজ্য

ইতিহাসে সর্বোচ্চ ৩৫.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স, রেকর্ড গড়ল ২০২৫-২৬ অর্থবছর

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


ইতিহাসে সর্বোচ্চ ৩৫.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স, রেকর্ড গড়ল ২০২৫-২৬ অর্থবছর

ছবি: সংগৃহীত


২০২৫-২৬ অর্থবছরে বৈধ চ্যানেলে দেশে এসেছে ইতিহাসের সর্বোচ্চ ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। আগের অর্থবছরের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ৫২৩ কোটি ৩০ লাখ ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ। দেশের ইতিহাসে এক অর্থবছরে এত বেশি রেমিট্যান্স এর আগে কখনও আসেনি।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত অর্থবছরের (জুলাই-জুন) ১২ মাসে দেশে মোট ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের ২০২৪-২৫ অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, বৈধ পথে অর্থ পাঠাতে নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং ডিজিটাল মাধ্যমে দ্রুত অর্থ পাঠানোর সুযোগ বৃদ্ধির ফলে প্রবাসীরা আগের তুলনায় বেশি বৈধ চ্যানেল ব্যবহার করছেন। এরই ধারাবাহিকতায় রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

তবে অর্থবছরের শেষ মাস জুনে রেমিট্যান্স প্রবাহে কিছুটা নিম্নগতি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী, জুন মাসে দেশে এসেছে ২৮০ কোটি ৬ লাখ মার্কিন ডলার, যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে আগের বছরের জুনের তুলনায়ও রেমিট্যান্স কিছুটা কমেছে। তবে ব্যাংক হলিডের কারণে ১১টি ব্যাংকের তথ্য প্রাথমিক হিসাবে অন্তর্ভুক্ত হয়নি। ফলে চূড়ান্ত হিসাবে এই অঙ্ক আরও কিছুটা বাড়তে পারে।

সংশ্লিষ্টদের মতে, মার্চ, এপ্রিল ও মে মাসে ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা পরিবার-পরিজনের জন্য অতিরিক্ত অর্থ পাঠান। ঈদ-পরবর্তী সময়ে সেই অতিরিক্ত প্রবাহ কমে যাওয়ায় জুন মাসে রেমিট্যান্সে স্বাভাবিক নিম্নগতি দেখা দিয়েছে।

অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্সের পরিসংখ্যান অনুযায়ী, জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার, ডিসেম্বরে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার, মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার, এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, মে মাসে ৩৪২ কোটি ৫০ লাখ ডলার এবং জুনে ২৮০ কোটি ৬ লাখ ডলার।

রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধির ইতিবাচক ধারার প্রভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী অবস্থানে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী নিট ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে ৩২ দশমিক ৯০ বিলিয়ন ডলার।


সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো
সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো

রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে। অধিকাংশ সবজি কেজিপ্রতি ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ২০০ টাকায়। অন্যদিকে, তুলনামূলক কম দামে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ২০ টাকায়। তবে গত সপ্তাহের তুলনায় মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।...

১ দিন আগে


শীতের সবজি বাজারে, দাম চড়া; কমেছে ডিমের দাম
শীতের সবজি বাজারে, দাম চড়া; কমেছে ডিমের দাম

রাজধানীর কাঁচাবাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। বাজারে সরবরাহ বাড়লেও বেশি দামেই সবজি কিনতে হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। অন্যদিকে মাছ ও মাংসের দাম অপরিবর্তিত থাকলেও ডিমের দাম কমেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর রায়েরবাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৫০...

৮ দিন আগে


বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
বিশ্ববাজারে ফের কমল সোনার দাম

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান ও বন্ডের সুদের হার বাড়ায় বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম। টানা এক সপ্তাহের দরপতনে মূল্যবান ধাতুটির দাম বড় ধরনের পতনের মুখে পড়েছে। শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টা ৩৩ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ দশমিক ০৬

১৪ দিন আগে


শিমের কেজি ২০০ বেশি দামে তেল-চিনি-এলপিজি
শিমের কেজি ২০০ বেশি দামে তেল-চিনি-এলপিজি

রাজধানীর বাজারে শীতের আগাম সবজি হিসেবে শিমের দাম বেড়ে কেজিপ্রতি ২০০ টাকায় উঠেছে। একই সঙ্গে সরবরাহ সংকটের কারণে নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল ও চিনি। এলপিজি গ্যাসের ক্ষেত্রেও সরকার নির্ধারিত দামের তুলনায় কয়েকশ টাকা বেশি গুনতে হচ্ছে ভোক্তাদের।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর রায়ের বাজার,...

১৫ দিন আগে

Dr.Mahfuzul Alom