আন্তর্জাতিক

ইরানকে পরাজিত করতে দীর্ঘ সময় লাগবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান-এর বিরুদ্ধে চলমান যুদ্ধে দ্রুত কোনো সমাপ্তির সম্ভাবনা নেই এবং দেশটিকে পরাজিত করতে দীর্ঘ সময় লাগবে।

বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইরানে শিগগির কোনো গণঅভ্যুত্থান ঘটবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। এ ধরনের পরিস্থিতি পুরোপুরি দেশের অভ্যন্তরীণ অবস্থার ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেন তিনি।

নেতানিয়াহু জানান, ইসরাইলি বাহিনী দিনরাত ইরানের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। তার দাবি, এসব অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্ব উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান অব্যাহত থাকবে, যতক্ষণ না ইরানকে সম্পূর্ণভাবে পরাজিত করা সম্ভব হয়।

যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনেনি; বরং যুক্তরাষ্ট্র নিজস্ব নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ বিবেচনায় পদক্ষেপ নিচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সংঘাতের সূত্রপাত হয়, যার জেরে পরবর্তীতে ইরান বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালায়।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom