আন্তর্জাতিক

ইরানে অনলাইন কার্যকলাপে ‘শত্রুকে সহায়তা’: ৪৬৬ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ইরানে অনলাইন কার্যকলাপের মাধ্যমে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা এবং ‘শত্রুকে সহায়তা’র অভিযোগে ৪৬৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত শুরুর পর এটি ইরানের অন্যতম বৃহৎ নিরাপত্তা অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে।

ইরানি গণমাধ্যমের তথ্যমতে, চলতি মাসেই এ ধরনের অভিযোগে এক হাজারের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংবেদনশীল স্থাপনার ভিডিও ধারণ, অনলাইনে সরকারবিরোধী কনটেন্ট প্রচার এবং ‘শত্রুপক্ষকে সহযোগিতা’র অভিযোগ আনা হয়েছে।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত পর্যবেক্ষণের মাধ্যমে এসব ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, তারা অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে সক্রিয় ‘শত্রু নেটওয়ার্ক’-এর সঙ্গে জড়িত ছিলেন।

বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান সরকার নিরাপত্তা জোরদার করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom