আন্তর্জাতিক

ইরান–মার্কিন উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে

আন্তর্জাতিক ডেস্ক

২ মাস আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ইরানের প্রেসিডেন্ট বলেছেন, চলমান উত্তেজনা কমাতে কিছু দেশ মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে। তবে তিনি কোন দেশগুলো এই উদ্যোগ নিয়েছে তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরান অঞ্চলে স্থায়ী শান্তি চায়, কিন্তু দেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের ছাড় দেবে না। তিনি আরও বলেন, মধ্যস্থতার চেষ্টা তাদের উদ্দেশে হওয়া উচিত যারা ইরানি জনগণকে অবমূল্যায়ন করেছে এবং এই সংঘাতকে উসকে দিয়েছে।

এদিকে ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ শাখা  (আইআরজিসি) দাবি করেছে, তারা উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন বাহিনীর দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এর খবরে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল।

এই দুটি ঘাঁটিতে মার্কিন সামরিক সদস্যরা অবস্থান করেন। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom