আন্তর্জাতিক

ইরান-চীন তেল বাণিজ্যে যুক্তদের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

২ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরান ও চীনের মধ্যে তেল বাণিজ্যকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইরানি পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম পণ্য ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সঙ্গে জড়িত একাধিক প্রতিষ্ঠান, একজন ব্যক্তি এবং একটি জাহাজকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে চীনের তেল টার্মিনাল অপারেটর কিংডাও হাইয়ে অয়েল টার্মিনাল কোম্পানি লিমিটেড। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করেছে।

বিবৃতিতে বলা হয়, প্রতিষ্ঠানটি তেহরানের কাছে অর্থ প্রবাহে সহায়তা করেছে এবং নিষিদ্ধ জাহাজ ব্যবহার করে জাহাজ-থেকে-জাহাজ (শিপ-টু-শিপ) তেল স্থানান্তরের মাধ্যমে নিষেধাজ্ঞা এড়ানোর কৌশল গ্রহণ করেছে।

এদিকে, ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এ পদক্ষেপের সমালোচনা করে বলেন, বেইজিং “একতরফা নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক আইনে ভিত্তিহীন বিচারিক ক্ষমতার” বিরোধিতা করে।

উল্লেখ্য, ইরানের তেল খাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রথম জোরালোভাবে আরোপ করা হয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময়। আন্তর্জাতিক আইন অনুযায়ী সাধারণত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-এর আরোপিত নিষেধাজ্ঞাকেই বাধ্যতামূলক হিসেবে বিবেচনা করা হয়।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom