আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার উপকূলে বড় গ্যাস মজুত আবিষ্কার: উৎপাদন তিনগুণ করার লক্ষ্য এনির

আন্তর্জাতিক ডেস্ক

৩ মাস আগে


ইন্দোনেশিয়ার উপকূলে বড় গ্যাস মজুত আবিষ্কার: উৎপাদন তিনগুণ করার লক্ষ্য এনির

ছবি: সংগৃহীত


ইন্দোনেশিয়ার উপকূলীয় এলাকায় বিশাল প্রাকৃতিক গ্যাসের নতুন মজুত আবিষ্কারের ঘোষণা দিয়েছে ইতালির জ্বালানি জায়ান্ট কোম্পানি এনি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আবিষ্কার দেশটির জ্বালানি খাতে বড় পরিবর্তন আনতে পারে এবং ২০২৮ সালের মধ্যে এনি তাদের উৎপাদন তিনগুণ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।

কোম্পানির এক বিবৃতিতে জানানো হয়, পূর্ব কালিমান্তান প্রদেশের উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের একটি এলাকায় প্রাথমিকভাবে প্রায় ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস এবং ৩০ কোটি ব্যারেল কনডেনসেট (তরল হাইড্রোকার্বন) মজুতের সন্ধান পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

এনি বলেছে, এই আবিষ্কার দেশীয় ও আন্তর্জাতিক বাজারে নতুন জ্বালানি সরবরাহের সম্ভাবনা তৈরি করবে। সরকারের হিসাব অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে কোম্পানিটির দৈনিক উৎপাদন ২ হাজার মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফুটে (এমএমএসসিএফডি) পৌঁছাতে পারে, যা পরে ৩ হাজার এমএমএসসিএফডি পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে উৎপাদন রয়েছে ৬০০–৭০০ এমএমএসসিএফডি।

ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বাহলিল লাহাদালিয়া এই আবিষ্কারকে “বড় ধরনের অগ্রগতি” হিসেবে উল্লেখ করে বলেন, কনডেনসেট উৎপাদন বাড়লে দেশটির তেল আমদানি নির্ভরতা কমে আসতে পারে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে এই আবিষ্কার ইন্দোনেশিয়ার জন্য জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বর্তমানে ইন্দোনেশিয়া নিজে তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ হলেও জ্বালানির নিট আমদানিকারক। দেশটির বিদ্যুৎ উৎপাদন ও রান্নার জ্বালানিতে প্রাকৃতিক গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সরকার জানিয়েছে, সাম্প্রতিক আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির চাপ মোকাবিলায় তারা জ্বালানি আমদানির বিকল্প উৎস খুঁজছে। এনি-র এই আবিষ্কার সেই কৌশলের জন্য একটি সম্ভাবনাময় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই মজুত পূর্ণাঙ্গভাবে উৎপাদনে এলে ইন্দোনেশিয়ার জ্বালানি খাতে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আসতে পারে এবং আঞ্চলিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়বে।


চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...

৩ ঘন্টা আগে


মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি

ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...

৮ ঘন্টা আগে


ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও

ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...

৯ ঘন্টা আগে


ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি

ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...

৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom