জাতীয়

গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে, ভোগান্তিতে সিএনজি চালকেরা

অনলাইন ডেস্ক

৫ ঘন্টা আগে


গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে, ভোগান্তিতে সিএনজি চালকেরা

ছবি: সংগৃহীত


ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন পরিবহন শ্রমিকরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় সড়কের পাশে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে শত শত যানবাহনকে। একই সঙ্গে গ্যাসের চাপ কম থাকায় বাসাবাড়িতে রান্নাবান্না ব্যাহত হচ্ছে এবং মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের কারখানাগুলোতে উৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানি এলাকার মা সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, গ্যাসের চাপ না থাকায় স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে অনেক চালক ও শ্রমিককে সড়কের পাশে অপেক্ষা করতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, গত ১০ থেকে ১২ দিন ধরে হঠাৎ করে বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কমে গেছে। এর প্রভাব পড়েছে আবাসিক গ্রাহক ও শিল্পকারখানাতেও। গ্যাসের চাপ কম থাকায় অনেক বাসাবাড়িতে রান্না করা সম্ভব হচ্ছে না। কেউ কেউ বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনছেন, আবার অনেক পরিবার লাকড়ি দিয়ে রান্না করছেন।

গ্যাস সংকটের বড় প্রভাব পড়েছে গোড়াই শিল্পাঞ্চলে। সেখানে ছোট-বড় মিলিয়ে অর্ধশতাধিক শিল্পকারখানা রয়েছে। গ্যাসের চাপ কম থাকায় এসব কারখানায় উৎপাদন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বলে অভিযোগ করেছেন মালিক ও শ্রমিক-কর্মচারীরা। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি শ্রমিকদের দুর্ভোগও বাড়ছে।

শনিবার মহাসড়কের মা সিএনজি ফিলিং স্টেশন, শিলা বৃষ্টি সিএনজি ফিলিং স্টেশন, নাটিয়াপাড়া সিএনজি ফিলিং স্টেশন ও বাঐখোলা হাই প্রেসার সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, গ্যাসের জন্য শত শত যানবাহন সড়কের পাশে অপেক্ষা করছে। প্রচণ্ড রোদের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে পরিবহন শ্রমিকদের দুর্ভোগ চরমে উঠেছে।

ফিলিং স্টেশনের ব্যবস্থাপকেরা জানান, গত ১০ থেকে ১২ দিন ধরে গ্যাসের চাপ নেই। ফলে দীর্ঘ সময় অপেক্ষা করেও যানবাহনগুলোকে পর্যাপ্ত গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। মাঝে মধ্যে সামান্য গ্যাস পাওয়া গেলেও একটি গাড়িতে ২০০ থেকে ২৫০ টাকার বেশি গ্যাস দেওয়া যাচ্ছে না।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের যমুনা সেতুর পূর্বপ্রান্ত থেকে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অংশের দুই পাশে ১৫টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। উত্তরাঞ্চলের ২২টি জেলা ছাড়াও টাঙ্গাইল, জামালপুর ও শেরপুরের বিভিন্ন রুটের হাজার হাজার যানবাহন প্রতিদিন এ মহাসড়ক দিয়ে চলাচল করে। ফলে দীর্ঘস্থায়ী গ্যাস সংকট পরিবহনব্যবস্থায়ও বড় ধরনের প্রভাব ফেলছে।

সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা না গেলে পরিবহন, আবাসিক ও শিল্প—তিন খাতেই সংকট আরও তীব্র হতে পারে। এতে জনদুর্ভোগের পাশাপাশি শিল্প উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

 

 

 


গ্যাস-বিদ্যুৎ সংকটকে জাতীয় সংকট হিসেবে দেখার আহ্বান শিশির মনিরের
গ্যাস-বিদ্যুৎ সংকটকে জাতীয় সংকট হিসেবে দেখার আহ্বান শিশির মনিরের

গ্যাস ও বিদ্যুৎ সংকটকে কোনো সরকার বা রাজনৈতিক দলের একক সমস্যা হিসেবে না দেখে জাতীয় সংকট হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর রাজনীতিক শিশির মনির।রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, গ্যাস-বিদ্যুতের সংকট দেশের সংকট। এটি শুধু সরকার, কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্ট...

১৯ মিনিট আগে


বিশৃঙ্খলা করলে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
বিশৃঙ্খলা করলে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ ও জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার। রাজপথে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে

২৩ মিনিট আগে


চসিক কর্মকর্তার শেখ হাসিনার প্রশংসার অডিও ফাঁস
চসিক কর্মকর্তার শেখ হাসিনার প্রশংসার অডিও ফাঁস

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিনের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া প্রায় ৪৮ সেকেন্ডের ওই অডিওতে শেখ হাসিনার প্রশংসা করতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে। তবে অডিওটি কখন ধারণ করা হয়েছিল এবং অপর প্রান্তে কার সঙ্গে কথা হচ্ছিল, তা...

২ ঘন্টা আগে


পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ২৫ মিনিটে তিনি পাকুন্দিয়ায় পৌঁছান।প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকাল থেকেই পাকুন্দিয়ার বিভিন্ন সড়কের দুই পাশে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ভিড় দেখা যায়। তাকে একনজর দেখতে ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে জড়ো হন।সফরসূচি অনুযায়ী, পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় পুরাতন

২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom