জাতীয়

এবার আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে সংসদে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


এবার আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে সংসদে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত


স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, রাজধানীর আদ্-দ্বীন হাসপাতাল-এ ছয় নবজাতকের মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাব ও চরম অবহেলার কারণে। এ ঘটনায় হাসপাতালটির লাইসেন্স স্থগিত করা হয়েছে এবং স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই সরকার এ পদক্ষেপ নিয়েছে।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালটির মালিকপক্ষের অবহেলাই এ ঘটনার জন্য দায়ী। তার ভাষ্য, প্রতিষ্ঠানের মালিক নিয়মিত তদারকি করেননি এবং পরিচালনায় গাফিলতির কারণে পরবর্তীতে পরিচালনা পর্ষদে পরিবর্তন এনে তার স্ত্রীকে প্রধান নির্বাহী করা হয়।

গত ২৭ মে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ঘটনার সময় ওয়ার্ডে পর্যাপ্ত অক্সিজেন ছিল না। শিশুরা শ্বাসকষ্টে ছটফট করলেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কেউ উপস্থিত হননি। মায়েরা সাহায্যের জন্য আকুতি জানালেও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া যায়নি।

বিরোধী দলের সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, অন্যান্য হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনা ছিল দুর্ঘটনা, কিন্তু আদ্-দ্বীন হাসপাতালের ঘটনায় অবহেলার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে সরকার বিষয়টিকে ভিন্নভাবে দেখছে।

তিনি আরও বলেন, সরকার হাসপাতালটি বন্ধ করেনি; কেবল লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে। তদন্তের মাধ্যমে দায় নির্ধারণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, হাসপাতাল ভবনের অনুমোদিত কাঠামোর ভেতরে একটি বেকারি পরিচালিত হচ্ছিল, যেখানে দাহ্য বর্জ্য জমে ছিল। এতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটলে ভয়াবহ প্রাণহানির আশঙ্কা ছিল।

স্বাস্থ্যসেবা খাতে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের সব হাসপাতালকে একটি শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থার আওতায় আনা হবে এবং রোগীর জীবন ও নিরাপত্তার প্রশ্নে সরকার কোনো ধরনের অবহেলা বরদাশত করবে না।

এদিকে বাজেট আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, দেশে স্বাস্থ্যসেবার মোট ব্যয়ের প্রায় ৮০ শতাংশ রোগীদের নিজেদের বহন করতে হয়, যা আন্তর্জাতিক মানের তুলনায় অনেক বেশি। তিনি জানান, স্বাস্থ্য খাতের বাজেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে একটি কার্যকর ও জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।


ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী

বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...

১ দিন আগে


শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।

১ দিন আগে


অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

৩ দিন আগে


ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ

মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom