রাজনীতি

‘এ বাজেট লুটপাটের বাজেট, শুনতে ভালো কিন্তু ফল উল্টো’-সংসদে আমির হামজা

অনলাইন ডেস্ক

৪ ঘন্টা আগে


‘এ বাজেট লুটপাটের বাজেট, শুনতে ভালো কিন্তু ফল উল্টো’-সংসদে আমির হামজা

ছবি: সংগৃহীত


২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘লুটপাটের বাজেট’ আখ্যায়িত করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। বাজেটের সমালোচনা করে তিনি বলেন, এটি অনেকটা ‘চানাচুর মার্কা বাজেট’—শুনতে ভালো লাগলেও বাস্তবে এর সুফল মিলবে না।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আমির হামজা বলেন, জাতীয় বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা। রাষ্ট্রের রাজস্ব আয় বাড়াতে কর প্রশাসনকে আধুনিকায়ন, কর ফাঁকি ও অর্থপাচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না বাড়িয়ে নতুন রাজস্ব উৎস খুঁজে বের করার আহ্বান জানান তিনি।

দেশের অন্যতম বড় সমস্যা হিসেবে বেকারত্বের কথা উল্লেখ করে তিনি শিল্পায়নে অধিক বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেন।

শিক্ষা খাতে বরাদ্দের সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার প্রতি দীর্ঘদিনের অবহেলার কথা তুলে ধরে তিনি ইবতেদায়ী মাদ্রাসা এবং প্রতিটি জেলা শহরে একটি করে ফাজিল ও কামিল মাদ্রাসা জাতীয়করণের দাবি জানান।

কৃষি খাত প্রসঙ্গে তিনি বলেন, কৃষকদের স্বল্পমূল্যে সার, বীজ এবং শুল্কমুক্ত কৃষি যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।

রেল যোগাযোগ উন্নয়নের দাবি জানিয়ে আমির হামজা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০ থেকে ২২ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় হয়ে রেললাইন চালুর উদ্যোগের কথা শোনা গেলেও বাস্তব অগ্রগতি নেই। আগামী বাজেটে এ প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

বাজেট নিয়ে সরকারের ইতিবাচক মূল্যায়নের সমালোচনা করে তিনি বলেন, সরকার দাবি করছে বাজেটকে কেন্দ্র করে জনমনে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। অথচ বাজেট ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অর্থপাচারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতীতের মতো এবারের বাজেটের অর্থও যেন সরকারি দলের সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে বিদেশে পাচার না হয়, সে বিষয়ে সরকারকে কার্যকর নিশ্চয়তা দিতে হবে।

তিনি আরও বলেন, শুধু প্রচলিত বক্তব্য দিয়ে অর্থনীতির সমস্যার সমাধান সম্ভব নয়। অর্থপাচার প্রতিরোধে সরকারের সুস্পষ্ট ও কার্যকর নীতিমালা জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।


নামাজের ইমামতি রেখে দৌড়ে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেফতার
নামাজের ইমামতি রেখে দৌড়ে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেফতার

চাঁদপুর আদালতে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম (৪৫) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তিনি ঢাকার পুরানা পল্টনে অবস্থিত রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী।আদালত সূত্রে জানা যায়, জাকির হোসেন মিজি বাদী হয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন, ২০১৩-এর ৩১(ক), ৩১(খ), ৩১(ঘ), ৩৩ ও ৩৬ ধারায় একটি...

৭ ঘন্টা আগে


জুলাই সনদের দাবি সংসদে না মানলে রাজপথে আদায় হবে: শফিকুর রহমান
জুলাই সনদের দাবি সংসদে না মানলে রাজপথে আদায় হবে: শফিকুর রহমান

মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা থেকে সরে আসার সুযোগ নেই। সংসদে বিষয়টির সমাধান হলে ভালো, আর যদি না হয় তাহলে জনগণের আন্দোলনের মাধ্যমেই তা বাস্তবায়ন করা...

১ দিন আগে


সংবাদপত্রের উৎকর্ষ ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: গোলাম পরওয়ার
সংবাদপত্রের উৎকর্ষ ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: গোলাম পরওয়ার

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।তিনি বলেন, সংবাদপত্র ও গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভিত্তি। জনগণ জামায়াতকে সরকার গঠনের দায়িত্ব দিলে দলটি সংবাদপত্রের উৎকর্ষ সাধন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় নিরলসভাবে কাজ করবে।বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ১৯৭৫ সালের ২৪...

১ দিন আগে


আধিপত্যবাদী আগ্রাসনের কাছে বাংলাদেশ মাথানত করেনি, করবে না: মিয়া গোলাম পরওয়ার
আধিপত্যবাদী আগ্রাসনের কাছে বাংলাদেশ মাথানত করেনি, করবে না: মিয়া গোলাম পরওয়ার

সোমবার (১৫ জুন) রাজধানীর শাহবাগে ‘ভারত কর্তৃক বাংলাদেশে পুশইন, সীমান্ত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে’ ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।তিনি বলেন, লাল-সবুজ পতাকার ভূখণ্ড রক্ষায় দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে এবং সীমান্তবর্তী ৩২ জেলার মানুষ পুশইন প্রতিরোধে বিজিবিকে সহযোগিতা করতে প্রস্তুত।...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom