বানিজ্য

দুই দিনে স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৯ হাজার টাকা

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


{news.title}

দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। এবার ভরিপ্রতি সর্বোচ্চ ৫ হাজার ২৪৮ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকাতে পৌঁছাবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বাজুস নতুন এ দর ঘোষণা করে। আগামীকাল শুক্রবার (১৪ নভেম্বর) থেকে সারাদেশে নতুন দাম কার্যকর হবে। এর আগের দিন, অর্থাৎ বুধবার, ভরিপ্রতি ৪ হাজার ১৮৮ টাকা বাড়ানো হয়েছিল। ফলে দুই দিনেই সোনার দাম বেড়েছে ৯ হাজার টাকারও বেশি।

বৈশ্বিক বাজারে সোনার দামে টানা অস্থিরতা চলছে। আজ বৃহস্পতিবার এক পর্যায়ে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ২৩৮ ডলার পর্যন্ত উঠলেও পরে কমে ৪ হাজার ১৯০ ডলারে নামে। এই ওঠানামার প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও।

নতুন দর অনুযায়ী সোনার দাম (১৪ নভেম্বর থেকে)

  • ২২ ক্যারেট: ভরিপ্রতি ২,১৩,৭১৯ টাকা

  • ২১ ক্যারেট: ভরিপ্রতি ২,০৪,০০৩ টাকা

  • ১৮ ক্যারেট: ভরিপ্রতি ১,৭৪,৮৫৫ টাকা

  • সনাতন পদ্ধতি: ভরিপ্রতি ১,৪৫,৫২০ টাকা

আজ পর্যন্ত (বৃহস্পতিবার) ২২ ক্যারেটের সোনা বিক্রি হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকায়। অর্থাৎ, নতুন দরে ২২ ক্যারেটে ৫,২৪৮ টাকা, ২১ ক্যারেটে ৫,০০৪ টাকা, ১৮ ক্যারেটে ৪,২৯২ টাকা এবং সনাতন পদ্ধতিতে ৩,৬৬২ টাকা বেড়েছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom