জাতীয়

দেশের সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করবে: ধর্মমন্ত্রী

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


দেশের সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করবে: ধর্মমন্ত্রী

ছবি: সংগৃহীত


দেশের সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকারিভাবে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

গতকাল বুধবার জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ধর্মমন্ত্রী বলেন, প্রতিটি মডেল মসজিদের জন্য নির্ধারিত সীমা পর্যন্ত বিদ্যুৎ বিল সরকার বহন করবে। “প্রতিটি মসজিদের অনুকূলে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল সরকার থেকে পরিশোধ করা হচ্ছে। এর অতিরিক্ত বিল মসজিদ কমিটির উদ্যোগে দান-অনুদানের মাধ্যমে পরিশোধ করা হয়,” তিনি বলেন।

এ সময় বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের হাজার হাজার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের নিয়মিত ভাতা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিক হিসাব অনুযায়ী ৪ হাজার ৫৭৮টি ইউনিয়ন ও ৩৩০টি পৌরসভার মোট ৪ হাজার ৯০৮টি মসজিদের প্রায় ১৪ হাজার ৭২৪ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মাসিক ভাতা প্রদান করা হচ্ছে।

সরকারের এই উদ্যোগকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিচালনা সহজ করা এবং ধর্মীয় সেবায় নিয়োজিতদের আর্থিক সহায়তা দেওয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।


ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী

বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...

১ দিন আগে


শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।

১ দিন আগে


অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

২ দিন আগে


ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ

মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom