ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বেশ কিছু শর্ত দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।
প্রস্তাব অনুযায়ী, কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর ব্রাজিল দলকে ঢাকা নিয়ে আসার বিমান খরচ বাংলাদেশকে বহন করতে হবে। শুধু বিমানভাড়াই নয়, বাংলাদেশে অবস্থানকালে ব্রাজিল দলের থাকা, খাওয়া ও স্থানীয় যাতায়াতের ব্যয়ও বাফুফেকে বহন করতে হবে।
ব্রাজিল দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব ব্যয় এর আওতায় থাকবে। পাশাপাশি ঢাকা থেকে ব্রাজিল ফেরার সময়ও দলের বিমানভাড়ার একটি অংশ বহনের শর্ত দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকা থেকে দুবাই পর্যন্ত যাত্রার খরচ বাংলাদেশকে বহন করতে হতে পারে।
তবে ম্যাচ আয়োজনের জন্য ব্রাজিলকে কোনো ম্যাচ ফি বা বাণিজ্যিক অর্থ দিতে হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি। ফলে ম্যাচটি আয়োজন করতে বাফুফের মোট কত ব্যয় হবে, সেটিও এখনো নির্ধারিত হয়নি।
সব শর্ত ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ম্যাচটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হলে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে পারে দেশের মাটিতে ব্রাজিলের মতো বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তিকে দেখার বড় সুযোগ।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১০ দিন আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১৪ দিন আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১৫ দিন আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১৫ দিন আগে
