ডা. তাসনিম জারার প্রতি অপমান : সারজিস আলম
অনলাইন ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের একজন সদস্য কর্তৃক ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালি দেওয়া শুধু তার ব্যক্তিগত অপমান নয়, বরং এটি বাংলাদেশের আগামীর রাজনৈতিক ভবিষ্যতের জন্য যারা কাজ করতে ইচ্ছুক, তাদের প্রতিও একটি আঘাত।
মঙ্গলবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সারজিস আলম লিখেছেন, ‘আওয়ামী লীগের একজন যখন ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালি দিচ্ছিল, সেই মুহূর্তে তিনি নীরবে হেঁটে চলে যাচ্ছিলেন। আমি শুধু তার মানসিক অবস্থাটি কল্পনা করছি।’ তিনি আরও বলেন, একজন ব্যক্তি তার বিলাসবহুল বিদেশ জীবন ত্যাগ করে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে মানুষ ও দেশের জন্য কিছু করার উদ্দেশ্যে ফিরে এসেছেন।
তিনি যোগ করেন, ‘সুবিধাবাদী, ভণ্ড, অযোগ্য এবং চাটুকারদের রাজনৈতিক পরিবেশে সকল বাধা উপেক্ষা করে সৎ সাহস নিয়ে তিনি পরিবর্তনের আশায় রাজনীতিতে এসেছেন। অথচ আমরা তাকে সহযোগিতা করা তো দূরের কথা, ন্যূনতম সম্মানটুকুও দিতে পারছি না।’
সারজিস আলম তার পোস্টে আরও উল্লেখ করেন যে, এই গালি কেবল ডা. তাসনিম জারাকে দেওয়া হয়নি, বরং এর লক্ষ্য হলো:
- যারা আগামীর বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করতে চান।
- যারা পুরোনো ব্যবস্থা ভেঙে নতুন কিছু প্রতিষ্ঠা করতে চান।
- যারা উচ্চশিক্ষা নিয়ে বিদেশ থেকে দেশে ফিরে কিছু করতে ইচ্ছুক।
- যেসব যোগ্য নারী রাজনীতিতে অংশগ্রহণ করতে আগ্রহী।
তিনি সতর্ক করে বলেন, ‘ডা. তাসনিম জারার মতো নারীরা যদি বাংলাদেশের রাজনীতিতে একবার প্রতিষ্ঠিত হতে পারেন, তাহলে অযোগ্য ও কুখ্যাত খুনিদের আর এখানে কোনো স্থান থাকবে না। তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশে আমাদের অন্যতম বড় দায়িত্ব হলো ডা. জারার মতো মানুষদের রাজনীতিতে রক্ষা করা। যেদিন আমরা তা করতে ব্যর্থ হব এবং তারা ফিরে যাবেন, সেদিন থেকেই এই বাংলাদেশের শেষ শুরু হবে।’
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
১১ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
