জাতীয়

ড. ইউনূসের চেয়ে হাজার গুণ ভালোভাবে দেশ চালাচ্ছেন তারেক রহমান: কাদের সিদ্দিকী

অনলাইন ডেস্ক

১ দিন আগে


ড. ইউনূসের চেয়ে হাজার গুণ ভালোভাবে দেশ চালাচ্ছেন তারেক রহমান: কাদের সিদ্দিকী

ছবি: সংগৃহীত


জাতীয় সংকটের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিও দেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে এসব প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তুলনায় “হাজার গুণ ভালোভাবে” দেশ পরিচালনা করছেন বলে দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দলের কিশোরগঞ্জ জেলা সভাপতি আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, দেশের অভ্যন্তরীণ নানা সংকটের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিও বর্তমানে জটিল। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সরকার তুলনামূলকভাবে ভালো করছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা অধ্যাপক ড. ইউনূসের সময়ের তুলনায় অনেক ভালো হচ্ছে। তবে এখনও অনেক কাজ বাকি রয়েছে। মানুষের নিরাপত্তা আরও জোরদার করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বর্তমান সরকারের প্রতি নিজের অবস্থান ব্যাখ্যা করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, এই মুহূর্তে সরকারকে সরাসরি বিরোধিতা করার প্রয়োজন দেখছেন না। বরং দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত বলে তিনি মনে করেন।

শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, এসব কর্মসূচির কারণে অনেক নিরীহ নেতাকর্মী অযথা ভোগান্তির শিকার হচ্ছেন। একটি ঘোষণার পরই বহু মানুষ গ্রেপ্তার হয়ে কারাগারে যাচ্ছেন, যা উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পর তিনি প্রয়াত নেতা আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


‘মুক্তিযুদ্ধ কোনো দলের নয়, ছিল গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার যুদ্ধ’: রাষ্ট্রপতি
‘মুক্তিযুদ্ধ কোনো দলের নয়, ছিল গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার যুদ্ধ’: রাষ্ট্রপতি

শুক্রবার (৭ আগস্ট) ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সেস ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সেস-এর ৫৪তম কমিশনিং ও ফেলোশিপ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, জনগণের রায়কে অগ্রাহ্য করে গণতন্ত্রকে পদদলিত করার ফলেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। স্বাধীনতার পর রাষ্ট্রক্ষমতায় আসা অনেকেই মুক্তিযুদ্ধের প্রকৃত...

৫২ মিনিট আগে


‘সচিবালয়ে মব সৃষ্টি করা হয়েছে জামায়াত আমিরের নেতৃত্বে’—অভিযোগ রাশেদ খাঁনের
‘সচিবালয়ে মব সৃষ্টি করা হয়েছে জামায়াত আমিরের নেতৃত্বে’—অভিযোগ রাশেদ খাঁনের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে ‘মব’ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানের সময়ও সচিবালয়ে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি। কিন্তু গতকাল ‘সচিবালয় ঘেরাও’ কর্মসূচির নামে...

১৬ ঘন্টা আগে


এমপির বেতন ৫ লাখ, মন্ত্রীর ১০ লাখ টাকা হওয়া উচিত: নুরুল হক নুর
এমপির বেতন ৫ লাখ, মন্ত্রীর ১০ লাখ টাকা হওয়া উচিত: নুরুল হক নুর

দুর্নীতি প্রতিরোধ এবং জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনে আর্থিক সক্ষমতা বাড়াতে সংসদ সদস্যদের মাসিক বেতন ৫ লাখ টাকা এবং মন্ত্রীদের বেতন ১০ লাখ টাকা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।শুক্রবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি...

১৭ ঘন্টা আগে


“কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?-স্বরাষ্ট্রমন্ত্রী
“কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?-স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিদেশ থেকে মাঝে মধ্যে বক্তব্য দিয়ে বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে কোনো লাভ হবে না। বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি আর গ্রহণ করবে না।শুক্রবার (৭ আগস্ট) কক্সবাজারে ৫০০ শয্যাবিশিষ্ট কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের...

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom