বিনোদন

ব্যাড বানিই ২০২৫ সালের স্পটিফাই শীর্ষ শিল্পী

বিনোদন ডেস্ক

৭ মাস আগে


ব্যাড বানিই ২০২৫ সালের স্পটিফাই শীর্ষ শিল্পী

মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই ২০২৫ সালের শীর্ষ সংগীত তারকাদের তালিকা প্রকাশ করেছে। চলতি বছর বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শোনা গানের তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন পুয়ের্তো রিকান গায়ক ব্যাড বানি। তাঁর গান বিশ্বজুড়ে ১৯.৮ বিলিয়নের বেশি স্ট্রিম হয়েছে।

স্পটিফাই জানিয়েছে, ব্যাড বানির ‘দেব টিরার মাস ফোতোসের’ অ্যালবাম চলতি বছরের সবচেয়ে বড় অ্যালবাম হিসেবে নির্বাচিত হয়েছে। এই অ্যালবামে তিনি তার দেশের সংগীত ঐতিহ্যকে আধুনিক প্রেক্ষাপটে তুলে ধরেছেন। এ সফলতার মধ্য দিয়ে ব্যাড বানির সুপার বোল হাফটাইম শোতে পারফর্ম করার পথও তৈরি হচ্ছে।

তালিকার দ্বিতীয় স্থানে আছে চলতি বছর মুক্তি পাওয়া নেটফ্লিক্সের মিউজিক্যাল অ্যানিমেশন সিনেমা ‘কে-পপ ডেমন হান্টার্স’। সেরা পাঁচের অন্য তিন শিল্পী হলেন বিলি আইলিশ, সিজা ও সাবরিনা কার্পেন্টার

কে এই ব্যাড বানী

ব্যাড বানির আসল নাম বেনিটো আন্তোনিও মার্টিনেজ ওকাসিও। তিনি ১৯৯৪ সালের ১০ মার্চ পুয়ের্তো রিকোর ভেগা বজায় জন্মগ্রহণ করেন। তার বাবা ট্রাকচালক, মা ইংরেজি শিক্ষক। ২০১৬ সালে তাঁর গান ‘ডিলেস’ জনপ্রিয়তা পায়, এবং ২০১৮ সালে হিট গান ‘আই লাইক ইট’ বিলবোর্ড হট ১০০-এ শীর্ষে উঠে।

ব্যাড বানির প্রথম অ্যালবাম ২০১৮ সালে প্রকাশিত হয় এবং তিনি লাতিন গ্র্যামি জয়ী হন। তাঁর সংগীতের মূল বিষয় সামাজিক বার্তা–সহিংসতা, প্রাকৃতিক বিপর্যয় এবং লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা। এছাড়া তিনি দাতব্য কার্যক্রমে যুক্ত থাকেন এবং গান ছাড়াও ‘বুলেট ট্রেন’, ‘নার্কোস: মেক্সিকো’‘হ্যাপি গিলমোর’ এর মতো প্রকল্পে অভিনয় করেছেন।


‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলনায়ক হিসেবে খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত...

১ দিন আগে


আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর
আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতিকে সংগীতের মাধ্যমে উদযাপন করতেই এই বিশেষ কনসার্টের আয়োজন করা

১ দিন আগে


পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী

ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...

১ দিন আগে


শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা

জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom